অনিঃশেষ আলো $ ২০৬ জানেন । কিন্ত আজও তিনি তার সঙ্গে চোখে চোখ রেখে সেভাবে কথা বলতে পারেন না, যেভাবে রাজা-বাদশারা কথা বলে থাকেন । হেরাক্ল-এর মতো প্রতাপশালী ও অত্যাচারী রাজা লিজার মুখোমুখি হতে সমীহ করতেন । এতকাল ব্যাপার শুধু এতটুকু ছিল যে, লিজা এস্নিসকে তার যৌনলালসা চরিতার্থের উপায় বানিয়ে নিয়েছিল । কিন্তু এখন এই সম্পর্ক এমন এক প্রেমের রূপ ধারণ করল, যা কিনা দুজনের হৃদয়ের গভীরতম তলে ঢুকে পড়েছে । পুত্রকে ঘুমন্ত রেখে লিজা এম্নিসকে নিয়ে আলাদা একস্থানে বসল । বসল এমনভাবে যে, দুজনের দেহ দুখানি যেন এক হয়ে গেছে । লিজার বয়স এখন চল্লিশ ছুই-ছুঁই । কিন্ত দেখতে এখনও যেন ষোড়শী । রূপের বান বইছে সারা অঙ্গ জুড়ে । এম্নিস তার চেয়ে পনেরো-যোলো বছরের বড় । কিন্তু তারও যৌবন যেন ফুরোয় না। অটুট স্বাস্থ । অনাবিল সৌষ্ঠব, যেন বয়সটা এখনও ব্রিশ পেরোয়নি । “তোমার কি ্ত্রী-সম্তানদের কথা মনে পড়ে না? লিজা এস্থনিসকে জিজ্ঞেস করল । “তুমি কাছে থাকলে আমার খোদাকেও মনে পড়ে না'- এন্নিস উত্তর দিল- ও তো একজন স্ত্রী ছিল, যাকে আমি স্ত্রীরই জায়গায় রেখে দিয়েছিলাম | হৃদয়ে আমার কারও ভালবাসা জন্ম নেয়নি । আমার মন সম্ভবত তোমারই অপেক্ষায় অপেক্ষমাণ ছিল । এক সময়ে তুমি এসে পড়লে । তুমি কি আমাকে রাজকীয় জীবন দান করতে পারবে?- লিজা অতিশয় আবেগপ্রবণ কণ্ঠে জিজ্ঞাসা করল এবং বলল- 'তোমার ভালবাসার প্রয়োজন ছিল; আমি তোমার সেই প্রয়োজন পূরণ করেছি । এবার আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, আমি ইরানের রাজপরিবারের কন্যা । তারপর এ পর্যস্ত রোমসশ্বাট হেরাক্ল- এর রাজপ্রাসাদে জীবন অতিবাহিত করেছি । আমি আশঙ্কা করছি, পাছে এমন না হয়, আমরা এভাবেই দিকহারা পথিকের মতো বনে-বাদাড়ে ঘুড়ে বেড়াব আর এখানেই কোথাও বেঘোরে আমাদের জীবনের অবসান ঘটে যাবে ।" “আমি যে-রাজত্তের ভিত্তি স্থাপন করতে যাচ্ছি, তার প্রথম মহারানি হবে তুমি ।' এস্থনিস পরম আত্মবিশ্বাসের সঙ্গে বলল । এস্থনিস পাশবিকতার চূড়ান্তে পৌঁছে গেল । পরমুহূর্তে প্রেমনেশায় এমনই চুর হয়ে উঠল, যেন তার এই অনুভূতিটুকু অবশিষ্ট থাকল না যে, লোকটা কোনো রাজকীয় কক্ষে মখমল-কোমল পালক্কের উপর উপবিষ্ট, নাকি লোকালয় থেকে দূরে- বহু দূরে জনমানবহীন গহীন বনে একটা সুকঠিন পাথরের উপর বসা। লিজা প্রস্তরের কাঠিন্যে পালক্কের কোমলতা অনুভব করছিল । চাদটা আরও উপরে উঠে এসেছে । শিশিরভেজা বনে মধ্যরাতের চন্দ্রালাক বেশ ফকফকা দেখাচ্ছে । তারা দুজন উঠে দীড়াল। এস্থনিস বলল, এবার শুয়ে পড়া দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।