Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেব আলো $ ২০৫ আমাকে বলেছিলেন, এখন আর আমার এম্থনিস থেকে দূরে থাকার কোনোই সুযোগ নেই । তিনি আমার পুত্রকে জন্ম দিয়েছেন । লিজা বলতেন, আপনি তাকে যৌবনেই হেরেমে নিক্ষেপ করেছেন এবং ভুলে গেছেন, লিজা নামেও আপনার একজন স্ত্রী আছেন । লিজা আমার স্বামীকে তার যৌনলালসা চরিতার্থের উপায় বানিয়ে নিয়েছিলেন । তাদের এই সম্পর্ক শেষ মুহূর্ত পর্যস্ত বহাল ছিল ।' এস্থনিসের স্ত্রীর বোধহয় ধারণা ছিল, এমন সাহসিকতার সঙ্গে এই তথ্য প্রকাশের পর স্ম্াট হেরাক্ল আগুনের মতো জ্বলে উঠবেন এবং তাকে গলাধান্কা দিয়ে মহল থেকে বের করে দেবেন । কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো, মহিলার এই বক্তব্যের পর তার উপর নিস্তব্ধতা ছেয়ে গেল । তিনি কিছুক্ষণ যাবত মহিলার পানে তাকিয়ে থাকলেন । তার অবশ্যই জানা থাকবে, রাজা-বাদশাদের প্রাসাদণ্ডলোতে এমনতরো ঘটনা ঘটেই থাকে । যেসব যুবতী মেয়েদের হেরেমে নিক্ষেপ করা হয় এবং রাজারা তাদের কথা ভুলে যান, তারা যৌনলালসা নিবারণের কোনো-না-কোনো গোপন পথ বের করেই নেয় । হেরাকল-এর জন্য এটি এমন কোনো ঘটনা নয় যে, এর জন্য তাকে কঠোর কোনো প্রতিক্রিয়া প্রকাশ করতে হবে । মহলের একজন নারী যদি কারও সঙ্গে পালিয়ে গিয়ে থাকে, তা হলে হেরাক্ল-এর চোখে এটা বিশেষ ক্ষতিকর কোনো বিষয় ছিল না। সে-সময় তার মস্তিষ্কের উপর এত বড় একটা পরাজয়ের গ্রানি সাওয়ার ছিল যে, শামের মতো বৃহৎ দেশটা তার হাত থেকে বেরিয়ে গিয়েছিল । 'কুস্তস্তিন।'_ হেরাক্ল শাস্ত-সমাহিত কণ্ঠে বললেন- “আপাতত অতিথি হিসেবে একে প্রাসাদে থাকতে দাও । আমি এর পুনগ্রবিবাহের ব্যবস্থা করব । সে পর্যস্ত এর দেখভাল করতে হবে । এখানে এ যেন কোনো জিনিসের অভাব অনুভব করতে না পারে । মক সং এস্থনিস, লিজা ও ইউকেলিস আরও এক দিনের পথ অতিক্রম করে অপর একস্থানে যাত্রাবিরতি দিল । এই জায়গাটাও সুবজ ঘাস-পাতায় পরিপূর্ণ, টিলা-টিপিতে ঘেরা । বিপুল গাছ-গাছালির সমারোহ আছে। কাছে দিয়ে একটা স্বচ্ছ পানির নদী প্রবহমান । তারা আহারাদি সেরে অবসর হয়েছে । ইউকেলিস ইতিমধ্যেই তারুণ্যের নিশ্চিন্ত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে । এস্নিস-লিজাও তার পাশেই শয়ন করেছিল । কিন্তু এখন তারা ওখানে নেই । অর্ধেক রাত কেটে গেছে । তারা খানিক আড়ালে সরে গিয়ে ক্ষুদ্র একটা পাথরের উপর বসে দুজনে দুজনার মাঝে হারিয়ে গেছে । লিজা ইরানি রূপের অসাধারণ এক উপমা । স্ম্বাট হেরাক্ল কী কারণে যে এত তাড়াতাড়ি রূপের এই প্রতিমা থেকে বিরক্ত হয়ে গিয়েছিলেন এবং তাকে হেরেমে নিক্ষেপ করেছিলেন, সে তিনিই ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।