Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ও ২০৪ “মহারাজ!'- এস্থনিসের স্ত্রী উদ্‌্গত অশ্রু আীচলে মুছে নিজেকে সংবরণ করে নিয়ে বলল- “আমার স্বামী যদি বিশ্বাসঘাতকতা করে থাকে, তা হলে কি ভালো হয় না, আপনি আমাকে ও তার এই সন্তানগুলোকে তার সেই অপরাধের শাস্তি হিসেবে হত্যা করে ফেলবেন? আপনি আমাদের মৃত্যুদণ্ড দিন । আপনার থেকে নিরাশ হয়ে এখন আমি মৃত্যু ছাড়া আর উত্তম কোনো আশ্রয় চোখে দেখছি না। এর চেয়ে ভালো আশ্রয় আমার আর হতে পারে না ।' “আমি তোমার উপর করুণা করেছি'- হেরাক্ল বললেন- “অন্যথায় এতক্ষণে আমি তোমাকে জল্লাদের হাতে তুলে দিতাম । মৃত্যু যদি তোমার কাম্যই হয়ে থাকে, তা হলে বিষ পান করে নিজেই নিজেকে হত্যা করো আর সন্তানদেরও পান করাও । এখন তুমি এখান থেকে চলে যাও এবং আর কখনও আমার সামনে এসো না ।' এস্নিসের স্ত্রীর চোখে অশ্রু টলমল করছিল । মহিলা সম্রাট হেরাক্ল-এর সম্মুথে দীড়িয়ে একজন ভিখিরিনীর মতো কথা বলছিল । কিন্তু হেরাক্ল-এর বক্তব্যে তার রক্তশূন্য পাংশু মুখে লালিমা জেগে উঠল । চোখে অশ্রুর যে-ফৌটাগুলো সীতার কাটছিল, চোখই সেগুলো চুষে নিল । তার ঘাড়টা হঠাৎ বেঁকিয়ে উঠল । “স্তনুন রোমের সম্বাট!'- মহিলা একদম পরিবর্তিত স্বরে এবং জলদৃগন্ভীর কণ্ঠে বলল- “এবার আপনি আমার থেকে শুনে নিন; আমার স্বামী, আপনার সেনাপতি এস্থনিস কোথায় আছেন । আপনার রানি লিজা তাকে সঙ্গে করে নিয়ে গেছেন। আপনার নির্দয় ভ৫সনা ও নিমর্ম আচরণ সম্পর্কে আমি অবহিত আছি। এখন আর আমার কারও পরোয়া নেই । আমার স্বামী এস্নিস আর আপনার স্ত্রী লিজা আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়ে গেছে। আর এখন আপনি আমাকে ও আমার সম্তানদের আমাদের না-করা-অপরাধের শাস্তি প্রদান করছেন । “লিজাকে নিয়ে আমার কোনো ভাবনা নেই'- হেরাক্ল বললেন- ও আমার পুত্র ইউকেলিসকেও ভুল বুঝিয়ে নিয়ে গেছে ।' “শাহেনশাহে রোম!'_ এস্থনিসের স্ত্রী অত্যধিক সাহসের সঙ্গে বলল- “ইউকেলিস আপনার পুত্র ছিলই না। ও আমার স্বামীর উরসজাত । আমি রানির উপর মিথ্যা অপবাদ আরোপ করেছি এই অভিযোগে আমার উপর আপনার নিমর্ম খড়গ আপতিত হওয়ার আগে এর রহস্য আমার কাছ থেকে শুনে নিন । লিজা আমার ঘরে এসে বেশ কৰার আমার স্বামীর সঙ্গে নির্জনে সময় কাটিয়েছেন । তিনি আমাকে অনেক মূল্যবান উপহার দিয়ে খুশি রাখার চেষ্টা করতেন । কিন্তু স্বামীর মূল্য তো কেউ দিতে পারে না । আমি তাকে তিরস্কার করেছি, ভ€সনা করেছি যে, আপনি আমার জীবনটা ধ্বংস করছেন । উত্তরে তিনি আমাকে হুমকি দিয়েছেন, আমি রোমসম্রাটের স্ত্রী; আমি ইচ্ছে করলে তোমাকে কারাগারের সবচেয়ে নোংরা ও অন্ধকার কুঠুরিতে বন্দি করাতে পারি । যখন ইউকেলিস ভূমিষ্ট হলো, তখন লিজা ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।