অনিঃশেষ আলো $ ২০৩ ওদের ভেতরে পাঠিয়ে দাও । মর্যাদার বিচারে মহিলা সাধারণ কোনো নারী নয়-_ একজন সেনাপতির স্ত্রী । মহিলা ভেতরে প্রবেশ করে হেরাক্ল-এর সম্মুখে এসে দীড়াল । হেরাক্ল জিজ্ঞেস করলেন, কেন এসেছ? পরক্ষণেই প্রশ্ন করলেন, তুমি কি জান তোমার স্বামী কোথায়? “আমি তো মহারাজের কাছে একথাটি-ই জিজ্ঞেস করতে এসেছি, আমার স্বামী কোথায়'_ মহিলা উত্তর দিল- “তিনি যুদ্ধে গিয়েছেন সে আমি জানি । কিন্তু ফিরে না হয়েছেন? কিন্তু সবাই একই উত্তর দিল, তিনি নিহতও হননি, আহতও হননি ।' “যুদ্ধ শুরু হওয়ার আগেই সে কোথাও পালিয়ে গেছে'_ হেরাক্ল বললেন- “যদি পেতাম, তা হলে তুমি তার লাশটা পেয়ে যেতে । কিন্তু সে নিখোজ । তা আমার থেকে তুমি কী নিতে এসেছ?' “আশ্রয়'- মহিলা উত্তর দিল- “আমার অবলম্বন দরকার । আপনার কাছ থেকে আমি শরণ নিতে এসেছি । আপনি আমার এই নিষ্পাপ, নিরপরাধ শিশুগুলোর পানে তাকান | এদের তত্ব নেওয়ার মতো কেউ নেই । 'এর জন্য আমি দায়ী নই'- হেরাক্ল উত্তর দিলেন- “এখানে আমার কোনো অপরাধ নেই । এরা এদের পিতার পাপের শাস্তি ভোগ করছে।' “কিন্তু মহারাজ!'- মহিলা প্রশ্ন ছুড়ল- “আমি কার পাপের সাজা ভোগ করছি? আমি তো আমার স্বামীকে বলিনি, তুমি এমনটা করো? আমি তো এ-ব্যাপারে কিছুই জানি না?' “আমার ধনভাণ্ডার দ্বারা কোনো বিশ্বাসঘাতকের স্ত্রী ও তার সন্তানদের প্রতিপালন হতে পারে না'_ হেরাক্ল কঠিন গলায় রাজকীয় ভঙ্গিতে বললেন- “যাও; অন্য কারও সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যাও । তাতে সস্তানদের আশ্রয় জুটে যাবে ।' সেনাপতি এস্থনিসের স্ত্রী অনুনয়-বিনয় শুরু করে দিল যে, আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। কান্নাদীর্ণ কণ্ঠে বলল, আপনার সামরিক বিভাগে আমার স্বামীর অবদানও তো কম নয়। তারও তো একটা বিনিময় এই অবুঝ শিশুরা আপনার কাছে পেতে পারে । আমাকে আপনি নিরাশ করবেন না মহারাজ! মহিলার চোখের পাতা অশ্রুতে ভিজে গেল । কিম্ত হেরাক্ল-এর পাষাণ হৃদয় বিগলিত হলো না। একজন অসহায় নারীর প্রতি করুণার হাত প্রসারিত করার পরিবর্তে তিনি তাকে ধমকাতে শুরু করলেন । কিছুক্ষণ বকে হেরাক্ল নীরব হলে কুস্তস্তিন এস্থনিসকে গালমন্দ শুরু করল । পিতা-পুত্র মিলে এস্থনিসের স্ত্রীকে মর্মপীড়ায় জর্জরিত করে তুলল । দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।