অনিঃশেষ আলো $ ২০২ কস সং প্রখ্যাত এতিহাসিক আল্লামা শিবলি নু"মানি লিখেছেন, হেরাক্ল শাম থেকে পিছপা হয়ে রোমে গিয়ে মারাজুল আবয়াজ নামক স্থানে গিয়ে পৌঁছলেন এবং সেখানে অবস্থান নিলেন । আজ বিশ্বমানচিত্রে এই নগরীর কোনো অস্তিত্ব নেই। ওখানেও হেরাক্ল-এর যে-আবাস ছিল, সেটিও রাজমহলের চেয়ে কম ছিল না। রাজকীয় সকল আয়োজনই সেখানে বিদ্যমান ছিল । সুরা ছিল । সুরা পরিবেশনের জন্য রূপসী দাসিরা ছিল। নারীর হেরেম ছিল, যেখানে জানার উপায় ছিল না, কেন্ত্রী আর কে গণিকা-রক্ষিতা । হেরাকল তার খাস কামরায় অবনত মস্তকে পায়চারি করছেন । তার চেহারায় অস্থিরতা ও ক্ষোভের আগুন দাউদাউ করে জ্বলছে । পুত্র কুস্তস্তিন একধারে বসে পিতার পানে তাকিয়ে আছে । পিতার সঙ্গে তার কথা বলা দরকার; কিন্তু সাহস হচ্ছে না- ভয়ে তার হাটু কাপছে । পিতার আবেগ ও মেজাজ তার জানা আছে । হেরাকল পদচারণা করতে-করতে থেমে গেলেন এবং মাথাটা উঁচু করে চোখ তুলে গল্তীর মুখে পুত্র কুস্তন্তিনের প্রতি তাকালেন । “শুধু এন্থনিসই গাদ্দার ছিল না'- হেরাক্ল-এর গুরুগন্তীর কণ্ঠ শোনা গেল- “আমার স্ত্রী লিজা আর পুত্র ইউকেলিসও আমাকে ধোকা দিয়ে চলে গেছে। ওরা তিনজন একসঙ্গে গেছে, তাতে কোনোই সন্দেহ নেই । আমার ধারণা, লিজা জেনে গিয়েছিল, আমরা তার পুত্রকে হত্যা করাচি ।' শ্রদ্ধেয় আব্বাজান!'- কুস্তক্তিন খানিক সাহস সঞ্চয় করে সতর্ক কণ্ঠে বলল- “আপনি ঠিকই ধরেছেন; ওরা তিনজনই গান্দার ।' “আমি গোটা বাহিনীকেই গাদ্দার বলছি'_ “হেরাকল বললেন- 'এখনও আমি কোনো সিদ্ধান্তে পৌঁছিনি বটে; কিন্তু যেকোনো সময় এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, যেসব কমান্ডার প্রাণে বেঁচে এসেছে, তাদের হত্যা করা হবে। এই হতভাগ্যরা মুসলমানদের ভয়ে একেবারে কাতর হয়ে গিয়েছিল । নিজেদের উপর মুদলানভীতি চড়িয়ে নিয়েছিল । এখন আমি নতুন বাহিনী গড়ে নেব এবং খুব তাড়াতাড়ি ফিরে এসে শামের উপর আক্রমণ চালাব | হেরাক্ল এমন সাধারণ কোনো নাম নয় যে, ইতিহাস থেকে মুছে যাবে, অনাগত প্রজন্ম হেরাক্লকে একটা অপার্থিব শক্তি বলে স্মরণ করবে । এমন সময় দারোয়ান এসে সংবাদ দিল, সেনাপতি এস্থনিসের স্ত্রী তার দুটি সন্তানসহ এসেছেন এবং তিনি সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন । ুস্তত্তিন চকিত হয়ে উঠে দীড়াল এবং অর্থবহ দৃষ্টিতে হেরাক্ল-এর প্রতি তাকিয়ে থাকল, স্ম্বাট মহিলাকে ভেতরে আসবার অনুমতি দেন কি-না | হেরাকল কিছু সময় মাথাটা নত করে চিন্তা করতে থাকলেন । তারপর মাথা ঘ্ারা হাল্কা ইঙ্গিত করলেন, দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।