Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০১ ফেলল, এরা দুর্গ জয় না করে ছাড়বে না । আর তখন এরা আমাদের কোনো শর্তই গ্রহণ করবে না। গোক্রগুলোর নেতারা সিদ্ধান্ত নিতে আলোচনায় বসল | এক বর্ষীয়ান নেতা পরিস্থিতি তুলে ধরে বলল, এমতাস্থায় সিদ্ধান্ত কী নেওয়া যায়' আমাদের তা গভীরভাবে ভেবে দেখা দরকার | সে বলল, তোমরা বীর যোদ্ধা, একথা সঠিক । কিন্তু ভেবে দেখতে হবে, তোমরা কার জন্য লড়াই করছ। এটি আরব, আজম ও রোমের লড়াই । আমরা আরবও না, আজমও না, রোমানও না | আমরা রোমানদের সাহায্য করতে গিয়েছিলাম | মুসলমানরা আমাদেরকে আমাদের সেই অপরাধের শাস্তি দিচ্ছে। আমি তখনও বলেছিলাম, পরের লড়াই লড়তে যেয়ো না; লাভ কিছুই হবে না । ফল শুধু এতটুকু পাবে, রোমানরা যে-ক্ষতির সম্মুখীন হবে, তোমাদেরও তার ভাগ নিতে হবে । আজ আমরা সেই ধ্বংসেরই হিস্যা উসুল করছি। আমার পরামর্শ হলো, তোমরা মুসলমানদের সঙ্গে সমঝোতা করে নাও । আমার দৃঢ় বিশ্বাস, মুসলমানরা তোমাদের মর্যাদা দেবে 1 আরেক নেতা বলল, যুদ্ধই যদি করতে হয়, তা হলে সবগুলো গোত্রকে এঁক্যবদ্ধ হয়ে একটা বাহিনী গঠন করতে হবে । তারপর মুসলমানদের চ্যালেঞ্জ করতে হবে, এই মাটি আমাদের; তোমরা এখান থেকে চলে যাও । অন্যথায় তরবারির জোরে আমরা তোমাদের এখান থেকে তাড়িয়ে দেব । নেতারা সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হলো। পরিস্থিতি তাদের একমত্যে পৌঁছতে বাধ্য করল । তখনই তারা আটক মুসলমান কর্মকতাঁদের মুক্ত করে দিল এবং তাদের বলল, আমরা সন্ধি করতে চাই; আপনাদের পক্ষে এর ক্ষমতা কার হাতে? এ-বিষয়ে আমরা কার সঙ্গে আলোচনা করব? মুসলমান কর্মকর্তাগণ জানাল, আল- জাধিরার অঞ্চলটা তিনভাগে বিভক্ত হয়ে তিনজন সালারের অধীনে পরিচালিত হচ্ছে। এই অংশের সিপাহসালার হলেন ইয়াজ ইবনে গানাম, যিনি এ-সময়ে ওয়াসিতে অবস্থান করছেন । আপনাদের সঙ্গে সন্ধি করার এক্ডিয়ার একমাত্র তার হাতে । ধ্িস্টান গোত্রপতিরা তাদের দুই ব্যক্তিকে প্রতিনিধি বানিয়ে মুসলমান কর্মকর্তাদের সঙ্গে দুর্গের বাইরে পাঠিয়ে দিল এবং মুসলমানদের বলে দিল, এদেরকে আপনাদের সালারের কাছে পৌঁছিয়ে দিন । প্রতিনিধিরা সালার সুহাইল ইবনে আদির কাছে এল এবং তাদের প্রস্তাব উপস্থাপন করল । সালার তাদেরকে ওয়াসিত পাঠিয়ে দিলেন। সিপাহসালার ইয়া ইবনে গানাম সন্ধির শর্তগুলো মেনে নিয়ে সুহাইল ইবনে আদিকে অনুমতি দিয়ে দিলেন । এভাবে এই অবরোধ উঠে গেল । দুর্গের ব্রিস্টান গোত্রগুলো মুসলমানদের আনুগত্য মেনে নিল এবং কর-জিযিয়া পরিশোধ করতে শুরু করল । দড$৮৬.211001109.0011

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।