অনিঃশেষ আলো $ ২০০ জবাব আসতে শুরু করলে তারা একদণ্ডও দীড়াতে পারলেন না | তিরের সঙ্গে উপর থেকে বর্শাও আসতে শুরু করল । এরা তো দেখছি বড় নির্বোধ ও আনাড়ী'- সালার সুহাইল ইবনে আদি বললেন- “অযথা বর্শাগুলো নষ্ট করছে। এগুলো তোমরা কুড়িয়ে নাও । অস্ত্রগুলো আমাদের কাজে আসবে ।' এই তির-বর্শার ছায়ায় সালার সুহাইল ইবনে আদি কয়েকজন জানবাজকে দুর্গের পার্শবর্তী একটা ফটকের দিকে পাঠিয়ে দিলেন যে, তোমরা গিয়ে ফটকটা ভেঙে ফেলো । এদের অস্ত্র ছিল কুড়াল । এরা জীবনের বাজি লাগিয়ে ছুটে গেল । কিন্তু পাঁচিলের উপরকার তিরন্দাজরা এবার এদের আক্রমণের নিশানা বানাল, যাতে এই জানবাজরা ফটকের কাছে পৌঁছতে না পারে । কয়েকজন জানবাজ তিরবিদ্ধ শরীর নিয়ে ফিরে এল আর অন্যরা তিরের আওতায় না পড়তেই পেছনে সরে এল । সালার সুহাইল দুর্গের চারদিকটা এক চক্কর ঘুরে এলেন । তিনি দেখলেন, দুর্গের প্রাচীরের কোথায় এমন কোনো দুর্বলতা আছে কি-না, যেখানটা ভেঙে ভেতরে ঢোকার পথ তৈরি করা যায় । কিন্তু না; দুর্গের কোনো অংশে এমন কোনো দুর্বলতার সন্ধান বের করা গেল না। জানবাজরা বলল, তা না থাকুক, দুর্গ যতই মজবুত ও দুর্ভেদ্য হোক আমরা কোনো একটা জায়গা দিয়ে প্রাচীর ভেঙে ভেতরে ঢোকার ব্যবস্থা করবই । দুর্গ ভাঙা ও জয় করায় মুসলমানরা বিশেষ দক্ষতার অধিকারী ছিল । ইতিহাস বলছে, এই দক্ষতার আসল তাৎপর্য ছিল, মুসলমানদের মাঝে জযবা ' ছিল। তাদের লড়াই করার মূলনীতি ছিল- হয় বিজয়, নাহয় শাহাদাত । মৃত্যুকে তারা হিসাবে গণনা করতেন না । সালার সুহাইল ইবনে আদি দুর্গের পাঁচিল ভাঙতে কী-কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, মুজাহিদগণ কীভাবে জীবনের বাজি লাগিয়ে প্রতিটি পদক্ষেপকে সফল করে তোলার চেষ্টা করেছিলেন, তার বিবরণ অনেক দীর্ঘ । চেষ্টা-পদক্ষেপ তো একটিও সফল হয়নি বটে; কিন্তু শক্রর মনে প্রভাব তৈরি করতে সক্ষম হয়েছে। মুসলমানদের নানা পদক্ষেপ-প্রচেষ্টার ফলে ভেতরের অধিবাসীরা ধীরে-ধীরে ভীত ও সন্ত্স্ত হয়ে উঠতে শুরু করল । এঁতিহাসিক ইবনে কাছীর ও বালাযুরি লিখেছেন, অবরোধের সাত-আট দিনের মাথায় দুর্গের ভেতর থেকে ঘোষণা এল, আমরা সন্ধি করতে চাই; কাজেই যুদ্ধ মুলতবি করা হোক এবং আমরা যারা যেখানে আছি, সেখানেই থাকি । সালার সুহাইল ইবনে আদি সাময়িকের জন্য যুদ্ধ মুলতবি করে দিলেন । এই দুই এঁতিহাসিক যুদ্ধ বন্ধ হওয়ার পেক্ষাপট লিখেছেন, যখন খ্রিস্টান গোত্রগুলো দেখল, মুসলমানরা অসাধারণ বীরত্বের সঙ্গে আক্রমণ চালাচ্ছে, তখনই তারা বুঝে দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।