Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০ শাম্মাস পানি পেয়ে গেল এবং পেট পুরে পানি পান করল । এখন তার দেহে সজীবতা ফিরে এসেছে । লোকটা ক্লান্ত ছিল । এবার চোখে ঘুমঘুম ভাব অনুভব করতে শুরু করল । আমর ইবনে আসকে কৃতজ্ঞতা জানিয়ে উঠে কাছেই একটা গাছের তলে গিয়ে শুয়ে পড়ল । শরীরটা মাটিতে এলিয়ে দেওয়ামাত্র তার দুই চোখের পাতা বুজে এল । শাম্মাস নাক ডাকতে শুরু করল । আমর ইবনে আস লোকটার ভাবনা ছেড়ে দিয়ে আপন কাজে আত্মনিয়োগ করলেন । তিনি তার উটগুলোকে দেখতে লাগলেন যে, কোনো উট এদিক-ওদিক চলে গেল নাকি । তিনি মশকটার পানে তাকালেন । মশকে সামান্য একটু পানি আছে শুধু । আমার ইবনে আস মনে-মনে আত্মত্প্তি অনুভব করলেন, আমি একজন পিপাসাকাতর মানুষের জীবন রক্ষা করেছি। অন্যথায় হতভাগা লোকটা এখানেই বেঘোরে প্রাণ হারিয়ে ফেলত । আমর ইবনে আস ঘুমস্ত শাম্মাসের পানে তাকালেন । সহসা তিনি আতকে উঠলেন। ইয়া লম্বা কালচে বর্ণের একটা সাপ বুক টেনে-টেনে ধীরে-ধীরে ঘ্বুমস্ত মানুষটার দিকে এগিয়ে আসছে! তীর গরমের সময় সাপের বিষ খুবই তেজ হয়ে যায় এবং ছোবল মারার্থাত্র ক্রিয়া করে ফেলে। সাপ আর শাম্মাসের মাঝে এখন আর এক কি দুই পা দূরত্ব আছে । আমর ইবনে আস-এর হাতে এতটুকু সময় নেই যে, দ্রণ্ত ছুটে গিয়ে শাম্মাসকে ছোবল মারার আগে-আগে সাপটাকে মেরে ফেলবেন কিংবা তাড়িয়ে দেবেন । আমর ইবনে আস আতঙ্কে কেঁপে উঠলেন । সে-যুগে রাখালরা তির-ধনুক ছাড়া ঘর থেকে বের হতো না । তরবারি-বর্শাও সঙ্গে থাকত কারও-কারও | তির-ধনুক রাখা এজন্য জরুরি মনে করত যে, অনেক সময় ভেড়া-বকরির পাল চরতে-চরতে দূরে চলে যেত । এই সুযোগে যদি কোনো হিংস্র পশু আক্রমণের জন্য ধেয়ে আসত, তা হলে রাখালরা দূর থেকে তির ছুড়ে তাদের তাড়িয়ে দিত। আমর ইবনে আস উট চরাতে গিয়েছিলেন । সেজন্য তার সঙ্গে তির-ধনুক ছিল । তিনি সাপটাকে দেখেই ধনুকে তির সংযোজন করলেন এবং জন্তটার মাথা লক্ষ্য করে ছুড়ে দিলেন । দূরত্ব সামান্য ছিল বিধায় তির সাপটার মাথা ভেদ করে মাটিতে গিয়ে গেথে গেল । সাপটা জায়গাতেই বারকয়েক ওলট-পালট করে মরে গেল । তিনি শাম্মাসকে জাগানো সঙ্গত মনে করলেন না- লোকটা গভীর নিদ্রায় তলিয়ে আছে; ওভাবেই থাকুক । দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।