অনিঃশেষ আলো $ ১৯৯ জিযিয়া-কর দিতে অস্বীকৃতি জানিয়ে বসল এবং এই মুসলমান কর্মকর্তাদের একস্থানে আটকে রেখে তাদের অসহায় করে তুলল । কে একজন ওই ধিস্টানদের কবল থেকে নিজেকে বাচিয়ে বেরিয়ে এল এবং সংবাদ জানাল, রাক্কায় বিদ্রোহ হয়ে গেছে। এই লোকটি হয় মুজাহিদদের কেউ কিংবা যেসব ধ্রিস্টানকে মুসলমানরা তাদের পক্ষে গুপ্তচরবৃত্তির কাজে নিয়োজিত করেছিল, তাদের একজন | এই অঞ্চলটি সালার সুহাইল ইবনে আদির দায়িত্ ছিল । সংবাদ পেয়ে তিনি তার বাহিনী নিয়ে ততক্ষণাত রাক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন । হযরত সুহাইল ইবনে আদি রাকা পৌঁছে দেখলেন, এ তো বেশ শক্ত দুর্গ, যার সব কটি ফটক বন্ধ হয়ে গেছে। খ্রিস্টানরা পাঁচিলের উপর দীড়িয়ে মুসলমানদের হৃষ্কার ছাড়ছে। তারা তির-ধনুক হাতে নিয়ে প্রতিরক্ষার প্রস্তুতি নিয়ে আছে । কারও-কারও হাতে ছোট-ছোট বর্শাও আছে । সালার সুহাইল ইবনে আদির কাছে দুর্গের প্রতিরক্ষা বেশ মজবুত বলে প্রতীয়মান হলো । সুহাইল ইবনে আদি ঘোষণা করিয়ে দিলেন, তোমরা অনতিবিলম্বে অস্ত্রসমর্পণ করে দুর্গের ফটক খুলে দাও । আমাদের যদি লড়াই করে দুর্গ জয় করতে হয়, তা হলে তোমাদের প্রত্যেককে গোলাম বানিয়ে আরব পাঠিয়ে দেব । ঘোষণায় একথাও বলা হলো, যারা হেরাক্ল-এর মতো শক্তিশালী রাজবাহিনীকে বারবার পরাজিত করতে সক্ষম হয়েছে, তাদের মোকাবেলায় তোমরা একটা দিনও টিকতে পারবে না । ফটক খুলে দিয়ে যদি তোমরা আমাদের আনুগত্য মেনে নাও, তা হলে আমরা তোমাদের সঙ্গে সেই আচরণই করব, যেমনটি আমরা প্রতিটি বিজিত অঞ্চলের লোকদের সঙ্গে করে থাকি । তখন আমরা তোমাদের জীবন, সম্পদ ও সম্ত্রমের নিরাপত্তা দেব । “সাহস থাকলে সম্দুখে এগিয়ে আসো এবং ফটক নিজেরা খুলে নাও ।' 'রোমানরা পালিয়ে গেছে, কারণ, এটি তাদের ভূখণ্ড নয়- এটি আমাদের দেশ 1 “এই অঞ্চল তোমাদের নয়- আমরা তোমাদেরও এখান থেকে তাড়িয়ে দেব ।" মুসলমানদের ঘোষণার জবাবে ভেতর থেকে এমনই হুঙ্কার শোনা গেল । বলেই খরিস্টানরা অ্রহাসিতে ফেটে পড়ল । আপন শক্তির উপর তাদের বেজায় দত্ত ও ভরসা ছিল । জানা গেল, তিন-চারটা কবিলা দুর্গে সমবেত হয়েছিল । কিন্তু তাদের জানা ছিল না, কোনো একটা দুর্গকে সেই বাহিনীই কেবল রক্ষা করতে পারে, যারা দুর্গে আবদ্ধ হয়ে লড়াই করার প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং এ-কাজে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা আছে । দুর্গের পাঁচিল-ফটক ভেতরের অধিবাসীদের একটুখানি সময়ের জন্যই বাচাতে পারে শুধু । এগিয়ে যাও এবং পীঁচিলের উপর তীব্রতার সঙ্গে তির ছুড়তে শুরু করো । তিরন্দাজগণ মুষলধারায় তির ছুড়তে শুরু করলেন । কিন্তু পাচিলের উপর থেকে ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।