অনিঃশেষ আলো $ ১৯৮ অপ্রশিক্ষিত আনাড়ি গোত্রগুলো কীভাবে লড়াই করবে? তারা বিদ্রোহ করতে পারে । হেরাক্ল মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করতে তাদের বলেছিলেনও ।' “আমি সেনাপতি লিজা!'- এছ্নিস বলল- “একটা সেনাবাহিনীর দোষ-গুণ ও সবলতা-দুর্বলতা আমি বুঝি | মুসলমানরা শাম জয় করে নিয়েছে । এখন তারা এতটাই ক্রান্ত যে, এখান থেকে আর সম্মুখে অগ্রসর হলে তাদের দম নিঃশেষ হয়ে যাবে । তাদের মোকাবেলায় কাবায়েলিরা একদম তরতাজা ও আনকোড়া । এখনও পর্যস্ত তারা কোথাও লড়াই করেনি । বীরত্বের সঙ্গে লড়াই করে শক্রকে পরাজিত করার শক্তি ও যোগ্যতা তাদের আছে । তাদের শুধু একজন সেনাপতির প্রয়োজন । সেই প্রয়োজন আমি পূরণ করব ।' সস সং রোমান সেনাপতি ভুল বলেনি যে, মুসলমানরা পরিশ্রান্ত হয়ে গেছে। কিন্তু মুসলমানদের আমির, সিপাহসালার ও অন্যান্য সালারগণ মস্তিষ্কের দিক থেকে তখনও সজাগ ও তরতাজা ছিলেন । তারা শক্র সম্পর্কে উদাসীন হয়ে বিশ্রামের জন্য আরাম শয্যায় গা এলিয়ে দেননি বা গনিমতের সম্পদ লুষ্ঠনে আত্মনিয়োগ করেননি । আমীরুল মুমিনীন হযরত ওমর (ো.) জাবিয়া থেকে মদীনায় ফেরত রওনা হওয়ার প্রাককালে আদেশ জারি করে গিয়েছিলেন, যে-সালারদের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছিল, তারা যেন উক্ত অঞ্চলগুলোর জনবসতি ও ছোট-ছোট দুর্গগুলোর উপর আক্রমণ শুরু করে দেয় ৷ সেই অঞ্চলগুলোই ছিল আল-জাযিরার এসব খ্রিস্টান কাবায়েলি এলাকা । আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) চিস্তা করেছিলেন, এই গোত্রগুলোকে যদি ক্ষণিকের জন্যও নিঃশ্বাস ফেলার সুযোগ দেওয়া হয়, তা হলে তারা এঁক্যবদ্ধ হয়ে নিয়মতান্ত্রিক বাহিনীতে পরিণত হয়ে যাবে । একবার গিয়ে ফিরে এলেও রোমানরা তাদের আবারও মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে । এই সবগুলো অঞ্চল মুসলমানরা জয় করে নিয়েছিল । কিন্তু ছোট-বড় কিছু দুর্গ ও জনবসতি এমন ছিল, যেখানে মুজাহিদের সংখ্যা খুব কম ছিল। কারণ, তখনও অধিকাংশ মুজাহিদ হেমসের রণাঙ্গনে নিয়োজিত ছিল । তার ফলাফল এই দীড়াল যে, কোনো-কোনো অঞ্চলের খ্রিস্টানরা বিদ্রোহ ঘোষণা করে দিল এবং মুসলমানদের শাসন মেনে নিতে অস্বীকৃতি জানাল । এমনই একটা বিদ্রোহের খবর এক দুর্গঘেরা নগরী রাক্কা থেকে এল । ওখানে মুজাহিদদের সংখ্যা খুবই কম ছিল । বেশি মুজাহিদ নিয়োজিত করার প্রয়োজনই বোধ করা হয়নি । যে-কজন ছিলেন, সবাই ছিলেন প্রশাসনিক কর্মকর্তা, যাদের জিযিয়া-কর ইত্যাদি উসুলের জন্য রাখা হয়েছিল । কিন্তু ওখানকার জনসাধারণ দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।