অনিঃশেষ আলো $ ১৯৭ আমি তাদের জানি । ইসলামের সামনে বাঁধার প্রাচীর দীড় করাতে তারা উদগ্রীব । পরম আস্থায় এনে আমি তাদের কাজে লাগাব ।" “কিন্ত এখন আমরা কোথায় যাব?" লিজা প্রসঙ্গ বদল করে জানতে চাইল । “এও কি জিজ্ঞেস করার মতো কোনো বিষয় হলো?'- এস্থনিস বলল- 'এই শাম মুলুকে আমাদের রাজত্ব ছিল। আমি গোটা দেশটিতে চষে বেড়িয়েছি। আল- জাধিরায় তো আমি বহুদিন অবস্থান করেছি । অনেক গোত্রের অধিপতিরা আমাকে কেবল জানেই না- তাদের সঙ্গে আমার গভীর বন্ধুত্বের সম্পর্কও আছে । তাদের কোন-কোন গোত্র বেশি শক্তিশালী আমি তাও জানি । আপাতত আমি তাদের কারও কাছে গিয়ে উঠব । আমার পরিপূর্ণ বিশ্বাস আছে, তারা আমাকে নিরাশ করবে না- আমি যার কাছেই যাব, সবাই আমাকে সাদরে বরণ করে নেবে । বরং তারা এই ভেবে খুশি হবে যে, আমরা একজন অভিজ্ঞ সেনাপতি পেয়ে গেছি । তাদের আমি একটি সুসংগঠিত বাহিনীর আকারে গড়ে তুলব । আমাদের সৈনিকদের আমরা যেভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি, তাদেরও আমি ঠিক সেভাবে তৈরি করে নেব ।' এস্থনিস যে-দুটি খ্রিস্টান গোত্রের প্রতি ইঙ্গিত করেছিল, তাদের একটি বনু রবিয়া আর অপরটি বনু তানুখ । ইতিহাস দ্বারা প্রমাণিত হচ্ছে, এই দুটি গোত্র জনসংখ্যা ও অর্থের দিক থেকে খুবই শক্তিশালী ছিল । অন্যান্য ছোট-বড় গোত্রগুলো তাদের নেতা মান্য করত । আমীরুল মুমিনীন হযরত ওমর (ো.) যখন সংবাদ পেলেন, আল-জাযিরার খ্রিস্টান গোত্রগুলো ত্রিশ হাজার সৈন্যের আদলে হেরাক্ল-এর কাছে বাজিস্তিয়া পৌঁছে গেছে, তখন তিনি প্রথম কথাটি এই বলেছিলেন যে, আমি জানি, বনু রবিয়া ও বনু তানুখ তাদের নেতৃত্ব দিচ্ছে। তখনই তিনি আদেশ জারি করেছিলেন, এই দু'টি গোত্রের বসতিগুলো ধ্বংস করে দাও, যাতে ভবিষ্যতে আর মাথা তোলার যোগ্য না থাকে । এমনই শক্তিশালী তৃতীয় আরেকটি গোত্র ছিল ইয়াদ । কিন্তু তাদের মাঝে এমন কতিপয় বুদ্ধিমান ও বিচক্ষণ লোক ছিল, যারা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করত, পরিস্থিতির সঙ্গে বোঝাপড়া ও সমঝোতা করে চলত এবং নিজেদের স্বার্থবিবেচনায় প্রয়োজনে নতিও স্বীকার করে নিত । এই তিনটি গোত্রই হালবের উপকণ্ঠে বাস করত আর অন্যান্য গোত্রগুলো আল-জাধিরার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এ ছিল তৃতীয় আরেকটা শক্তি, যেটা মুসলমানদের বিরুদ্ধে উত্থান লাভ করছিল । বিশেষ কারণে এটা ভয়ানক ছিল যে, এই তথ্য কারও জানা ছিল না । এই উত্থান এতটাই গোপনীয় ছিল যে, গোয়েন্দাদের পক্ষেও এর সন্ধান বের করা সম্ভব হয়নি । “তুমি একজন সামরিক ব্যক্তিত্ব সেনাপতি এস্থনিস!'_ লিজা বলল- 'যুদ্ধবিষয়ে তুমি আমার চেয়ে বেশি জান ও বোঝ । কিন্তু আমিও কিছু জানি । এত বড় সুসংগঠিত রাজশক্তি যে-মুসলমানদের বিরুদ্ধে পেরে উঠল' না, তাদের মোকাবেলায় এই ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।