অনিঃশেষ আলো $ ১৯৬ “আমরা আমাদের জীবন তো রক্ষা করেছি'- আহারের পর লিজা বলল- “এখন আমাদের কোথাও আত্মগোপন করা দরকার । তুমি তো জান এন্নিস! আমি ইরানস্শ্রাটের রাজপরিবারের শাহজাদী ছিলাম | হেরাক্ল-এর কাছে আমি এক উদ্দেশ্যে গিয়েছিলাম; কিন্তু ঘটনা ঘটে গেল আরেকটা । এখন তো আমি আমার রাজপরিবারের কাছে একজন অপরাধী । আমি এখন ওখানেও যেতে পারব না। আমাকে এখন একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে হবে ।' “আর আমাকে আপনি সাথে করে আনলেন কেন?'- ইউকেলিস জিজ্ঞেস করল- “আমি তো কুস্তস্তিনকে হত্যা করার সংকল্প নিয়েছিলাম । আর সন্ভবত আমি আমার পিতা হেরাকৃলকেও হত্যা করে ফেলতাম । এখন আপনি আমাকে এখান থেকে ফিরে যেতে দিন। ওরা কাপুরুষের মতো ধোঁকায় ফেলে আমাকে হত্যা করাতে চেয়েছিল। কিন্তু ওদের আমি বীরের মতো হত্যা করব। আমি ওদের সামনে দীড়িয়ে চোখে চোখ রেখে হত্যা করব ।' “এখন আর এর কোনো আবশ্যকতা নেই'- এস্নিস বলল- এখন আরেকটি রাজত্ব অস্তিত্বে আসবে । আমি তার ভিত্ রচনা করব । রোম-পারস্যের রাজত্ব শেষ হয়ে গেছে। এখন পৃথিবীতে আরেকটি রাজত্ব আত্মপ্রকাশ করবে, যেটি ইরানেরও হবে না, রোমেরও হবে না। এটি মহান ক্রুশের রাজত্ব হবে, যেটি অতি অল্প সময়ের মধ্যে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে যাবে । হেরাক্ল-এর হাতে এখন আছে শুধু মিসর আর রোম । আমি তাকে যিসর থেকে বিতাড়িত করে রোমেই সীমাবদ্ধ করে দেব ।' 'এস্থনিস!- লিজা বলল- “তুমি অনেক ক্রান্ত হয়ে পড়েছ। তোমার উপর এই ভীতিও ভর করে আছে, যদি ধরা পড়ে যাও, তা হলে হেরাক্ল তোমাকে হত্যা করে ফেলবে । এবার শুয়ে পড়ো, আরাম করো; তা হলে মস্তিষ্ক ঠিক হয়ে যাবে । তখন মাথাটা সঠিক ভাবনা ভাবতে পারবে | এখন তুমি জেগে-জেগে স্বপ্ন দেখছ ।" 'না লিজা!'_ এস্থনিস বলল- “আমি ক্লান্ত নই, সন্ত্স্তও নই । এতটা সজাগ আমি কখনও ছিলাম না, যতটা এখন আছি। তুমি বলেছ, আমি স্বপ্ন দেখছি । তা হলে শুনে নাও কোন বাস্তবতার উপর আমি আমার এই সংকল্লের প্রাসাদ নির্মাণ করছি । আল-জাযিরার ব্রিস্টান গোত্রগুলো আমার বাহিনী হবে । তুমি কি দেখনি, ওরা কীভাবে ত্রিশ হাজার সৈন্যের বিশাল এক বাহিনী নিয়ে হেরাক্ল-এর কাছে পৌঁছে গিয়েছিল? হেরাক্ল যদি তাদের অন্তরে আস্থা বসিয়ে নিতে পারতেন, তা হলে তারা তো বহাল থাকতই, ত্রিশ হাজারের আরও একটি বাহিনী তিনি পেয়ে যেতেন । তখন হেরাক্ল-এর সৈন্যের অভাব থাকত না । কিস্তু হেরাক্ল তাদেরকে আস্থার শেকলে বেঁধে রাখতে পারলেন না । তারা হেরাক্ল ও তার বাহিনীকে বিশ্বাস করতে পারল না। তারা খ্রিস্টান; মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে তারা সব সময়ই প্রস্তত। দড$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।