অনিঃশেষ আলো & ১৯৫ তার মাথাটার মধ্যে কিলবিল করতে শুরু করল, যা কিনা ধীরে-ধীরে যন্ত্রণাদায়ক হয়ে উঠতে লাগল । রাওতাস পকেট থেকে ক্রুশটা বের করল, যেটা সিপাহসালার আবু উবায়দা (রা.) তাকে উপহার দিয়েছিলেন । সন্ধ্যা এখনও গভীর হয়নি ৷ বেশ কিছু দূর পর্যস্ত চোখ কাজ করছে । রাওতাস ক্রুশের গায়ে সাটানো শুলিবিদ্ধ প্রতিমাটা দেখল । “কোথায় যাব যিশু?- রাওতাস প্রতিমাটাকে জিজ্ঞস করল- “আপনি আমায় পথের সন্ধান দিন। আমাকে সেই পথে তুলে দিন, যেটি আমাকে কল্যাণ ও আত্মিক প্রশান্তির মনযিল পর্যস্ত পৌঁছিয়ে দেবে । রাওতাস মূর্তিটা চোখের সঙ্গে লাগাল, ঠোটের সঙ্গে লাগাল । তারপর আবার পকেটে পুরে রেখে ঘোড়ার লাগামে মৃদু নাড়া দিল । ঘোড়া চলতে শুরু করল । কিন্ত রাওতাস ঘোড়ার গতি ডান দিকে ঘুরিয়ে দিল । সে বাজিস্তিয়াকে মস্তিষ্ক থেকে ছুড়ে ফেলে দিয়েছে । শেষ পর্যন্ত যাবেটা কোথায় এমন চুড়ান্ত সিন্ধান্ত নিতে সক্ষম হয়নি বটে; কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আমি বাজিন্তিয়া যাব না এবং হেরাক্ল-এর মুখোমুখি হব না। রাওতাস স্ম্রাট হেরাক্ল-এর গোয়েন্দা বিভাগের একজন অফিসার ছিল | শামের গলি-ঘুপচি, চিপা-চাপা ও বিভিন্ন অঞ্চলে বসবাসরত গুরুতুপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে ভালোভাবে অবহিত ছিল । তার জানা ছিল, সে যেদিকে এগিয়ে চলছে, ওদিকে ধ্রেস্টান কাবায়েলিদের অধিবাস | ভেবে-চিস্তে এই সিদ্ধান্তে উপনীত হলো, আপাতত কোনো একটা কবিলায় গিয়ে আশ্রয় নেব । কী করব, কোথায় যাৰ সেই ভাবনা পরে ভাবব। সং সং সং এস্থনিস ইউকেলিস ও লিজাকে নিয়ে অত্যন্ত দ্রুতগতিতে কোথাও চলে যাচ্ছিল । তারা এতটা দূরে চলে গিয়েছিল যে, এখন আর কেউ ধাওয়া করবে এমন আশঙ্কা নেই । কিন্তু তারপরও এম্নিস কোথাও থামছিল না । অথচ রাত গভীর হয়ে গেছে । ঘোড়াগুলো তাদের পিঠে করে উর্ধ্বশ্বাসে ছুটে চলছে । পথে লিজা এস্থনিসকে তিন- চারবার জিজ্ঞেস করেছিল, তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? এস্থনিস প্রতিবারই উত্তর দিয়েছিল, এখন এগোও; সামনে গিয়ে বলব । রাত কেটে যাচ্ছিল । এস্থনিস একটা সবুজ-শ্যামল এলাকায় এসে পৌঁছল | এখানে অনেকগুলো উঁচু-উচু টিলা । আকাশের চাদটা মাথার উপরে উঠে আসছে । এস্থনিস একটা উপযুক্ত জায়গা দেখে থেমে গেল এবং ঘোড়া থেকে নেমে পড়ল । বলল, রাতটা কাটানোর জন্য এই জায়গাটাই যৃদ্সই । তারা চতুর্থ ঘোড়ার পিঠ থেকে আহার্যদ্রব্য বের করল এবং সবাই খেতে বসল । দড্৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।