অনিঃশেষ আলো $ ১৯৪ ওখানে ঘোড়ার কোনো অভাব ছিল না । নিহত ও আহত রোমান সৈন্যদের হাজার- হাজার ঘোড়া ধরে নিয়ে আসা হয়েছে । রাওতাস উন্নত জাতের হষ্টপুষ্ট একটা ঘোড়া পছন্দ করল, যেটা তারই বাহিনীর কোনো এক মৃত অশ্বারোহী সৈনিকের ছিল। তাকে সেই ঘোড়াটা সাজিয়ে দিয়ে দেওয়া হলো । তাতে সে আরোহণ করল | এক মুজাহিদ তাকে এগিয়ে দিতে তার সঙ্গে গেল। হেমস থেকে কিছু দূর পথ অতিক্রম করার পর তার বাহিনীর বিশাল অঞ্চলজুড়ে ইতস্তত ছড়িয়ে থাকা মরদেহগুলো তার চোখে পড়ল । রাওতাস লাশগুলো দেখে- দেখে এবং সতর্কতার সঙ্গে ঘোড়াটাকে ডান-বাম করে-করে সামনের দিকে এগিয়ে যেতে থাকল, যাতে তার ঘোড়া কোনো মৃত কিংবা আহত জীবিত লোককে পিষ্ট না করে । নিজবাহিনীর রক্তল্লাত এত অধিকসংখ্যক মৃতদেহ দেখে তার মানসিক অবস্থা কেমন হয়েছিল, তা সহজেই অনুমান করা যায় । রাওতাস ঘোড়াটা থামিয়ে দিল। তারপর তার সঙ্গে আসা মুজাহিদের সঙ্গে হাত মেলাল এবং ইঙ্গিতে বলল, এবার তুমি ফিরে যাও । বলেই রাওতাস ঘোড়ার পিঠে চাবুকের আঘাত হানল ৷ ঘোড়া উ্ধ্বশ্বাসে ছুটতে শুরু করল । এবার আর সে দেখল না, তার ঘোড়া কাকে পিষ্ট করল আর কাকে রক্ষা করল । দিন গড়িয়ে সন্ধ্যা নামল । পশ্চিমাকাশে লাল সূর্যটা অস্ত যেতে শুরু করল । রাওতাসের অভিমুখ বাজিস্তিয়ার দিকে । রণাঙ্গন অতিক্রম করে খানিক দূর আসার পর সে থোড়ার গতি কমিয়ে দিল, যাতে ঘোড়া ক্রান্ত হয়ে না পড়ে । গন্তব্য তার এখনও অনেক দূর । ব্রাওতাসের মনে চিন্তা জাগল, আমি তো বাজিস্তিয়া যাচ্ছি; কিন্তু স্ম্বাট হেরাক্ল কিংবা. কোনো সেনাপতি যদি জিজ্ঞেস করে, এতটা দিন কোথায় ছিলে, তা হলে উত্তর কী দেব। নিজবাহিনীর পরাজয়ে আগে থেকেই সে হতাশাগ্রস্ত ছিল । বেদনার বোঝা তার হৃদয়ের উপর এমনভাবে চেপে ছিল যে, সঠিক কোনো সিদ্ধান্তই নিতে পারছিল না । তার মনে আশঙ্কা জাগতে শুরু করল, আমার স্বাস্থ্য ও শারীরিক অবস্থা এতটাই ভালো যে, কেউই স্বীকার করবে না, আমি মুসলমানদের বন্দিদশা থেকে মুক্ত হয়ে এসেছি । কয়েদির সঙ্গে কেউ ভালো আচরণ করে না, তাকে একজন সম্মানিত অতিথি মনে করা হবে । সেই সঙ্গে এই অপরাধবোধও তাকে অস্থির করে তুলতে শুরু করল যে, সে মুসলিম বাহিনীর প্রধান সেনাপতিকে নিজেদের অনেক গোপন তথ্য বলে দিয়েছে । সম্রাট হেরাক্লকে বেশ ভালো করেই জানত রাওতাস । হেরাক্ল ফেরাউন-চরিত্রের মানুষ, যার আদালতে সবচেয়ে লঘ্ঘু শাস্তি মৃত্যুদণ্ড । রাওতাস দ্বিধায় পড়ে গেল । কী করবে, কী সিদ্ধান্ত নেবে কিছুই বুঝে উঠতে পারছিল না । নানা চিন্তা, নানা ভাবনা দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।