অনিঃশেষ আলো $ ১৯৩ সিপাহসালার আবু উবায়দা (রা.) যা-যা বলেছেন, শারিনা রাওতাসের ভাষায় অনুবাদ করে তাকে সব শোনাল । পরে জানাল, সিপাহসালার তোমাকে কিছু উপহার দিয়ে বিদায় করার ইচ্ছা ব্যক্ত করেছেন । রাওতাস প্রতিক্রিয়া ব্যক্ত করল, আমার জন্য এটিই বড় মূল্যবান উপহার যে, তিনি আমাকে সম্মানের সঙ্গে মুক্তি দান করছেন । এতক্ষণে আবু উবায়দা (রা.) কক্ষে ফিরে এলেন । তার হাতে একটা ক্রুশ, যেটা বড়জোর ছয় ইঞ্চি লম্বা হবে। তার গায়ে হযরত ঈসা (আ.)-এর শুলিবিদ্ধ প্রতিকৃতি । ক্রুশটা কাঠের; কিন্তু প্রতিকৃতিটা সোনার । “এ খ্রিস্টান'- আবু উবায়দা (রা.) বললেন- “আমি একে এর ধর্ম অনুপাতে উপটৌকন দিচ্ছি । এই ক্রুশ একজন মৃত রোমান সেনা-অফিসারের সঙ্গে ছিল । আমার কাছে এটা গনিমতের সম্পদ হিসেবে এসেছে । একে বলো, সিপাহসালারের এতটুকু অধিকার নেই যে, তিনি গনিমতের সম্পদ থেকে একটা কনাও আপন মর্জিতে নিয়ে নিজে রেখে দেবেন কিংবা অন্য কাউকে দেবেন । কিন্তু এই লোকটি আমাদের যে-সাহায্য করেছে, তার বিনিময়ে আমি আমীরুল মুমিনীন ও আমাদের সকল মুজাহিদের পক্ষ থেকে এটা উপহার দিচ্ছি । আবু উবায়দা রো.) ক্রুশটা রাওতাসের হাতে দিয়ে শারিনাকে বললেন, বাইরে গিয়ে তুমি কোনো নায়েব সালার কিংবা কমান্ডার পদমর্যাদার একজনকে আমার কাছে নিয়ে আসো । শারিনা বেরিয়ে গেল এবং একজন দায়িত্বশীল মুজাহিদকে সঙ্গে করে নিয়ে এল | সিপাহসালার আবু উবায়দা রো.) তাকে বললেন, এই রোমানকে সঙ্গে করে নিয়ে যাও এবং যে-ঘোড়াটা এর পছন্দ হয়, তার উপর যিন কষে ও প্রয়োজনীয় সব কিছু দিয়ে সঙ্জিত করে একে দিয়ে দাও । একজন মুজাহিদকে এর সঙ্গে দাও, যেন একে রণাঙ্গন অতিক্রম করে আরও কিছু দূর পথ সম্দুখে এগিয়ে দিয়ে আসে । হযরত আবু উবায়দা রো.) এই ব্যবস্থাটা এজন্য করলেন, যাতে মুজাহিদরা একে রোমান মনে করে ধরে না ফেলে। “সিপাহসালারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাও শারিনা!'- রাওতাস বলল- “আজ এই প্রথমবার আমি জানলাম, মুসলমানের চরিত্র কত উন্নত, কত মহান ও প্রশংসনীয় ৷ আজ আমি বুঝলাম, ইসলাম কেন এত দ্রুততার সঙ্গে বিস্তার লাভ করছে । তাকে একথাটাও বলো, এই যুদ্ধ-বিগ্রহের কথা আমি একদিন ভুলে যাব; শাম রাজ্যের কথাও আমার স্মৃতি থেকে হারিয়ে যাবে; কিন্তু তার এই উত্তম চরিত্রের কথা আমি কোনোদিনও ভুলতে পারব না ।' রাওতাস সিপাহসালার আবু উবায়দার সঙ্গে করমর্দন করল এবং একপা পেছনে সরে গিয়ে রোমান কায়দায় স্যালুট দিল । তারপর কক্ষ থেকে বেরিয়ে গেল। অনিঃশেষ আলো-১ /১৩ ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।