অনিঃশেষ আলো ১৯২ যেসব স্ত্রী, বোন ও কন্যারা সঙ্গে ছিলেন, তারা আহতদের তুলে আনতে ও সেবা- চিকিৎসা দিতে ময়দানে চলে গেলেন । শারিনাও ওদিকেই যাচ্ছিল । কিম্ত একলোক তার পথ আগলে দীড়িয়ে বলল, রোমান বাহিনীর যে-অফিসারকে একটা কক্ষে নজরবন্দি করে রাখা হয়েছিল, তিনি আপনাকে যেতে বলেছেন । লোকটা রাওতাস | শারিনা রাওতাসকে ভুলতেই বসেছিল । রাওতাস একজন চাকর পাঠিয়ে শারিনাকে যেতে সংবাদ পাঠিয়েছে । শারিনা সঙ্গে-সঙ্গে তার কাছে চলে গেল। “মনে হচ্ছে, সিপাহসালার তার প্রতিশ্রুতি ভুলে গেছেন'- রাওতাস শারিনাকে উদ্দেশ করে অভিযোগের সুরে বলল- “তুমি বিষয়টা তাকে স্মরণ করিয়ে দিতে পার ।" “সিপাহসালার এই আজই নগরীতে ফিরেছেন'_ শারিনা বলল- “ঠিক আছেঃ আমি আজই তাঁর কাছে গিয়ে তোমার মুক্তির আদেশ নিয়ে আসছি ॥ রাওতাসের মনের উপর দখল প্রতিষ্ঠিত রাখার মানসে শারিনা তাকে বরাবরই বলে আসছিল, আমি একজন মুসলমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি । কিন্তু আমি এখানে থাকব না । স্বামীকে সঙ্গে নিয়ে আমি সম্বাট হেরাক্ল-এর কাছে চলে যাব । এখন রাওতাস তাকে জিজ্ঞাসা করল, তুমি আমার সঙ্গে যাবে, না কী করবে? “আমি তোমার সঙ্গে যেতে পারব না'- শারিনা বলল- “এখন পরিস্থিতি একদম পালটে গেছে । হেরাক্ল না জানি কোথা থেকে কোথায় চলে গেছেন । তার বাহিনীর তো কোনো অস্তিত্ই অবশিষ্ট রইল না। স্বামীকে সঙ্গে করে আমি যাবটা কোথায়? এখন তোমাকে এখান থেকে বের করিয়ে দিচ্ছি । তারপর যখনই সুযোগ পাব, আমি এসে পড়ব ।' শারিনা সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর সঙ্গে দেখা করল এবং তাকে রাওতাসের মুক্তির ওয়াদার কথা মনে করিয়ে দিল । আবু উবায়দা (রা.) তখনই রাওতাসকে ডেকে পাঠালেন । রাওতাস আরবি জানত না; আবু উবায়দাও তার ভাষা বুঝতেন না। শারিনা দুজনেরই ভাষা বুঝত ও বলতে পারত । সে দুজনের দোভাষী হয়ে গেল । “শারিনা মা!'- আবু উবায়দা (রো.) বলতে শুরু করলেন- “ওকে বলো, জয়-পরাজয় আল্লাহর ইচ্ছাধীন । সেজন্য আমি সবার আগে আল্লাহর শোকর আদায় করছি। তারপর সেই লোকটির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে আমাদের এই বিজয়ের জন্য সামান্যও সহযোগিতা করেছে । রাওতাসকে আমার কৃতজ্ঞতা জানাও | সে আমাদের অনেক সহযোগিতা করেছে; আমাদের এই বিজয়ে তার বেশ অবদান আছে । আমি তাকে কিছু উপটৌকন দিয়ে বিদায় জানাতে চাই ।' বলেই আবু উবায়দা কক্ষ থেকে বেরিয়ে গেলেন । দড$৮$.211001109.0011
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।