Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ১৯১ হেরাক্ল আগে থেকেই পাগলের মতো হয়ে আছেন । রাগে-ক্ষোভে মাথাটা তার আগুন হয়ে আছে। তিনি সরোষে আদেশ জারি করলেন, যেখান থেকে হোক সেনাপতিকে ধরে আমার সামনে হাজির করতেই হবে । আমি ওকে ক্ষমা করব না। “আর অপর গাদ্দার ইউকেলিস সম্পর্কে আপনার আদেশ কী?' কুস্তুস্তিন হেরাক্ল- এর কাছে জানতে চাইল ৷ “এখন আর আমি ওকে ক্ষমা করতে পারি না'_ হেরাক্ল-এর কণ্ঠ কঠিন শোনাল- 'এখন ওকে যে করেই হোক নির্মল করতে হবে । ওর দিন শেষ হয়ে গেছে। ওর মাও যদি উলটা-পালটা কিছু করে, তা হলে আমি ওকেও পৃথিবী থেকে সরিয়ে দেব । পুরোটা দেশ আমার হাত থেকে বেরিয়ে গেছে । আমি তো এখন নিজেকেও ক্ষমা করতে প্রস্তুত নই ।' কুস্তস্তিন হেরাক্লকে উস্কে দিল, ইউকেলিসকে হয় গ্রেফতার করে আনা হোক কিংবা যেখানেই পাওয়া যাক, গোপনে হত্যা করার ব্যবস্থা করা হোক । “আচ্ছা, ও যুদ্ধে মারা যায়নি তো!” হেরাক্ল খানিক শান্ত হয়ে আশাবাদের সুরে বললেন । “ও তো যুদ্ধ করেইনি'- কুস্তস্তিন বলল- “আমি তথ্য নিয়েছি । আপনি নিশ্চিত হোন, ও জীবিত আছে এবং কোথাও আত্মগোপন করে আছে। যুদ্ধ শুরু হওয়ার অনেক আগেই সে মাঠ ত্যাগ করেছিল । অবশেষে হেরাক্ল সিদ্ধান্ত দিলেন, ইউকেলিসকে হত্যা করা হোক । কুস্তস্তিন এই সিদ্ধান্তে খুব খুশি হলো । হেরাক্লকে বলল, ঠিক আছে, দায়িতৃটা আমি নিলাম- একাজ যেভাবেই হোক আমিই করাব ৷ কুস্তস্তিন বেরিয়ে গেল এবং আস্থাভাজন দুজন সেনাকমান্ডারকে ডেকে বলল, তোমরা ইউকেলিসকে খুঁজে বের করো । পরবর্তী সিদ্ধান্ত আমি পরে জানাব । আদেশ পেয়ে দুই কমান্ডার ইউকেলিসের সন্ধানে বেরিয়ে পড়ল । সং সং সং রোমান বাহিনী তাদের বিপুল মরদেহ ও গুরুতর আহত সেনাদের রণাঙ্গনে ফেলে রেখে পিছপা হয়ে গেলে মুজাহিদগণ গনিমত কুড়োতে শুরু করে দিলেন । এখন আর শত্রুর পক্ষ থেকে কোনো জবাবি হামলার আশঙ্কা নেই নিশ্চিত হয়ে সিপাহসালার আবু উবায়দা রো.) হেম্স ফিরে গেলেন । তার অব্যবহিত পরক্ষণ থেকেই হেম্সে রোমানদের অস্ত্রের স্তূপ জমতে শুরু করল । গনিমতের সম্পদগ্ডলো এসে-এসে সিপাহসালারের সম্মুখে ভূপীকৃত হতে লাগল । এ কোনো সাধারণ বিজয় ছিল না । ইসলামের সর্ববৃহৎ শক্রকে আরবের মাটি থেকে বেদখল করে দেওয়া হলো । সবাই উৎসব পালনের মুডে ছিলেন । মুজাহিদদের দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।