অনিঃশেষ আলো $ ১৯০ এসেছিল । না এস্থনিসের কোনো সন্ধান পাওয়া গেছে, না ইউকেলিসের কোনো হদিস মিলেছে । বলুন আববাজান, এটা জাজ্ল্যমান বিশ্বাসঘাতকতা নয় কি?' “ও এখন আছে কোথায়? হেরাক্ল বিষগ্ন মনে জিজ্ঞেস করলেন । “সেই তথ্যও আমি সংগ্রহ করে এনেছি'- কুস্তস্তিন জবাব দিল- “তারা দুজনই বাজিস্তিয়া চলে গেছে । দুজনকেই ওদিকে যেতে দেখা গেছে ।' হেরাক্ল আগেই ক্ষোভে-বেদনায় আধাপাগল হয়ে গিয়েছিলেন । তিনি তার রক্ষীবাহিনীর কমান্ডারকে তলব করলেন । কমান্ডার এসে নত মুখে দীড়ালে তিনি অত্যন্ত বজকঠিন গলায় আদেশ-জারি করলেন, এক্ষুনি বাজিস্তিয়া যাও; সেনাপতি এন্থনিসকে শিকলে পার বা রশিতে পার বেঁধে এখানে নিয়ে আসো । সূর্য অস্ত গেছে অনেক আগে । রাত গভীর হয়ে গেছে। রক্ষীবাহিনীর কমান্ডার আট- দশজন রক্ষীসেনা নিয়ে বাজিস্তিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল । বাজিস্তিয়া পৌঁছতে তিন-চার ঘণ্টা সময় প্রয়োজন । সম্রাট হেরাক্ল-এর আদেশ ছিল, সেনাপতি এস্থনিসকে এক্ষুনি নিয়ে আসো । কমান্ডারের নেতৃত্বে রক্ষীসেনারা ঘোড়ার পিঠে চাবুকের আঘাত হানল । ঘোড়া প্রাণপণ ছুটতে শুরু করল । মধ্যরাতের কিছু আগে এই বাহিনী বাজিস্তিয়া গিয়ে পৌছল । বাজিস্তিয়া একটি দুর্ভেদ্য দুর্গ । দুর্গের ফটক সূর্য অস্ত যাওয়ামাত্র বন্ধ হয়ে যায় এটাই সচরাচর নিয়ম । কিন্তু বাজিস্তিয়ার ফটক একদম খোলা- একেবারে উন্মুক্ত ৷ কারণ, হেরাক্ল এই নগরীটা খালি করে দিতে আদেশ করেছিলেন । কমান্ডার এস্থনিসের ঘর চিনত | সে উক্ত ঘরে হানা দিল । কিন্তু ঘরটা একদম ফাঁকা- শূন্য ৷ ঘরে কোনো মানুষ নেই । নগরীতে এখনও কিছু লোক বিদ্যমান আছে । কমান্ডার আশপাশের তিন-চারটা ঘরে করাঘাত করে সবাইকে ঘুম থেকে জাগাল এবং তাদের এস্থনিস সম্পর্কে জিজ্ঞাসা করল । তারা বলল, এস্থনিসের স্ত্রীকে তার সন্তানদের নিয়ে শহর থেকে বের হতে দেখেছি । কিন্তু এম্থনিসকে কোথাও দেখা যায়নি । ততক্ষণে এস্থনিস বাজিস্তিয়া থেকে পুরো এক দিনের দূরত্বে চলে গিয়েছিল । ইউকেলিসও তার সঙ্গে ছিল । ছিল ইউকেলিসের মা লিজাও | তিনজনই ঘোড়ার পিঠে চড়া । চতুর্থ আরেকটা ঘোড়ায় কিছু খাদ্যদ্রব্য ও অন্যান্য জিনিসপত্র বোঝাই করা । ধাওয়া করে তাদের পর্যস্ত পৌঁছা কারও পক্ষে সম্ভব ছিল না। রক্ষীবাহিনীর কামান্ডার ফিরে গিয়ে জানাল, এস্থনিসের ঘরে কাউকে পাওয়া যায়নি । শুধু ঘরটা খালি পড়ে আছে । তার স্ত্রী-সম্তানরাও লাপাত্তা । কুস্তস্তিন এই তথ্য শুনেই ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠল, গাদ্দার!- বেটা বউ-বাচ্চাদের নিয়ে কোথাও পালিয়ে গেছে নিশ্চয়! দড$৮৬$.2111001109.0011
— Page 190 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.