Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৯ একদিন উট চরানোর জন্য আমর ইবনে আস (ো.)-এর পালা এল । বেলা দ্বি- প্রহরের পর তিনি উটগুলোকে নিয়ে রওনা হয়ে গেলেন এবং পাহাড়ের পাদদেশে নিয়ে ছেড়ে দিলেন । ওখানে অনেক ঘাস ও ঝোপঝাড়ের সমাহার ছিল । সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ ছিল ৷ গরমের মৌসুম ছিল । প্রচণ্ড গরম পড়ছিল । হযরত আমর ইবনে আস (রা.) দেখলেন, একব্যক্তি পাহাড়ের উপর থেকে নিচে নামছে । লোকটার অবতরণের ধরন বলছিল, তার পাদুটো থরথর করে কাপছে এবং এই এক্ষুনি পা ফসকে গড়িয়ে-গড়িয়ে নিচে পড়ে যাবে । হতে পারে, গড়িয়ে নিচে এসে পড়ার আগেই তার প্রাণবায়ু উড়ে যাবে । আমর ইবনে আস রো.) একটা গাছের তলে বসে লোকটাকে নিবিষ্ট মনে অবলোকন করছিলেন । ভয়ে তার গা ছমছম করে উঠল । লোকটা পাহাড় থেকে নিচে নেমে এল বটে; কিন্তু এখন আর হাঁটতে পারছে না । পা তার চলছে না । পড়িমড়ি করে একটু হেঁটে আবার বসে পড়ে আবার উঠে দীড়িয়ে পা টেনে-টেনে কোনোমতো আমর ইবনে আস-এর কাছে পৌঁছে গেল এবং তার সামনে এসে ধপাস্‌ করে পড়ে গেল। “পানি'_ লোকটার মুখ থেকে ফিসফিস শব্দ বেরুল- “পানি; আমি মরে যাব ।' আমর ইবনে আস-এর কাছে এক মশক পানি ছিল । মশকটা ভরা ছিল । গরম এত বেশি পড়ছিল যে, একটু পর-পর পিপাসা লাগছিল আর গলায় কাটার মতো বিদ্ধ হচ্ছিল । আমর ইবনে আস এক ঢোক করে পানি পান করছিলেন আর পিপাসা নিবারণের চেষ্টা করছিলেন । আমর ইবনে আস মশকের মুখটা খুললেন । তারপর লোকটাকে ঠেস দিয়ে বসালেন এবং মশকের মুখ তার মুখের সঙ্গে লাগালেন । লোকটা এত পিপাসার্ত ছিল যে, গলগল করে আধা মশক পানি পান করে ফেলল । “তুমি আমাকে পানি নয়- নতুন জীবন দান করেছ- লোকটা বলল- “আমি হযরত ঈসার এই ভূখণ্ড পরিদর্শনের জন্য পাহাড়ে চড়েছিলাম । ভেবেছিলাম, উপরে উঠে দূর-দূরাস্ত পর্যন্ত এই অঞ্চলটা দেখব । কিন্তু কী বোকামিটা করলাম যে, সঙ্গে পানি নিয়ে গেলাম না! কপাল ভালো যে, কোনোমতে জীবনটা নিয়ে তোমার কাছে আসতে পেরেছি?” | লোকটা নিজের নাম জানাল শাম্মাস । খ্রিস্টান ৷ মিসরের বৃহৎ শহর ও বন্দরনগরী ইস্কাকান্দারিয়ার বাসিন্দা ৷ সে-সময় ইস্কান্দারিয়া মিসরের রাজধানী ছিল আর মিসরে ইরানিদের শাসন ছিল । চা দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।