Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮৯ মরেছিল না । হেরাক্লও বাজিস্তিয়া থেকে বের হয়ে গিয়েছিলেন । তার অভিমুখ ছিল রোম ভঁখণ্ড। পরাজিত রোমান বাহিনীর প্রধান সেনাপতি ছিল কুস্তস্তিন। সেও জীবনের ভয়ে পালিয়ে গিয়েছিল । বাজিস্তিয়ার পরিবর্তে সে আস্তাকিয়ার পথ ধরেছিল । তার আশা ছিল, হেরাক্ল আস্তাকিয়াতেই থেকে থাকবেন আর ওখান থেকে মিসর রওনা হয়ে যাবে । কিন্তু মাঝপথে জানতে পারল, হেরাক্ল এখন না বাজিস্তিয়া় আছেন, না আস্তাকিয়ায় । বরং তিনি অন্য একস্থানে গিয়ে উঠেছেন । কুস্তস্তিন সেদিকে মোড় ঘুরিয়ে দিল এবং পিতার সঙ্গে গিয়ে মিলিত হলো । শ্রদ্ধেয় আব্বাজান!'- পিতার মনের ক্ষোভ নিরসনের লক্ষ্যে কুস্তত্তিন পরম অনুনয়ের সুরে বলল- “মনে আমার অনেক দুঃখ যে, আমি আপনার মনোবাসনা পূরণ করতে পরিনি । কিন্তু এই পরাজয়ের দায়ভার আমার ঘাড়ে চাপানোর আগে আমি আপনাকে অবহিত করতে চাই এর আসল দায় কার । কে আমাদের এমন শোচনীয় পরাজয়ে মুখে ঠেলে দিল ।' হেরাক্ল-এর মুখ থেকে একটাও কথা বের হলো না। তিনি নির্বাক চোখে কুস্তস্তিনের পানে তাকিয়ে থাকলেন । “আল-জাযিরার কাবায়েলিরা যদি আমাদের সঙ্গে থাকত, তা হলে আমাদের এভাবে পিছপ হতে হতো না'_ কুস্তস্তিন বলল- ওদের তাড়িয়েছে ইউকেলিস। এ তো আপনিও নিশ্চিতভাবেই জানেন । অবশ্য সমস্যা এতটুকুতে সীমাবদ্ধ থাকলে না হয় কথা ছিল । যুদ্ধ চলাকালে বড়মাপের আরেক ভয়ানক গাদ্দার দৃশ্যপটে এসেছিল । সে হলো আমাদেরই এক সেনাপতি- এস্নিস । লোকটা আমারই চোখের সামনে আমাদের দুজন অভিজ্ঞ কমান্ডারকে হত্যা করেছে... | হেরাক্ল সহসা চকিত হয়ে উঠলেন । এতক্ষণ তিনি আধা ঘুম আধা জাগরণের অবস্থায় ছিলেন । কুস্তস্তিনের সর্বশেষ তথ্যে তিনি হঠাৎ পুরোপুরি জেগে উঠলেন । “উক্ত সেনাপতি আমাদের সেই দুই কমান্ডারকে হত্যা করেছে, যাদের আমরা ইউকেলিসকে হত্যা করার দায়িত্ব অর্পণ করেছিলাম'_ কুস্তস্তিন বলল- “ঘটনাটা আমি নিজচোখে প্রত্যক্ষ করেছি । কুস্তস্তিন সম্রাট হেরাক্লকে এস্থনিসকর্তৃক রোমান বাহিনীর দুজন কামান্ডার হত্যার বিস্তারিত বিবরণ শুনিয়ে বলল, পরে আমি সেখান থেকে চলে গেলাম । এস্থনিসের তো জানাই ছিল না, আমরা ইউকেলিসকে হত্যা করাচ্ছি। তারপরও সে কমান্ডারদ্বয়কে হত্যা করল কেন? শুধু এজন্য যে, সে আমাদের বাহিনীটিকে দুর্বল বানাচ্ছিল, যাতে আমাদের পরাজয় অবধারিত হয় । পরে আমি যুদ্ধের পরিস্থিতি অনুপাতে এস্থনিসের কাছে দূত পাঠালাম, তোমার ইউনিটটাকে অমুক দিকে নিয়ে মুসলমানদের উপর আক্রমণ চালাও । কিন্তু দূত তাকে খুঁজে না পেয়ে ফিরে ফড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।