Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮৮ মতো হেম্সের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন । কিন্তু তিনি পথে থাকতেই আবু উবায়দা রো.) রোমানদের উপর আক্রমণ করে তাদেরকে শামের সীমান্ত থেকে তাড়িয়ে দিয়েছিলেন । হযরত কা'কা" ইবনে আমর (রা.) যখন হেম্স গিয়ে পৌঁছান, ততক্ষণে বিজয় সম্পন হয়ে গেছে । হযরত আবু উবায়দা (রো.) ব্যক্তিগতভাবে মনে করলেন, গনিমতের সম্পদ বন্টনে কা'কা' ইবনে আমর ও তার সালারদেরও ভাগ থাকা দরকার । কিন্তু তারা তো এই লড়াইয়ে অংশগ্রহণই করেননি ৷ এমতাবস্থায় কী সিদ্ধান্ত নেওয়া যায় । হযরত আবু উবায়দা (রা.) নিজে এ-ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না । তৎক্ষণাৎ তিনি একজন দূত জাবিয়া পাঠিয়ে দিলেন যে, যাওঃ আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) থেকে এ-ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আসো । আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) এ-ব্যাপারে এতিহাসিক যে-সিদ্ধান্তটি দিলেন, সেটি কাগজে লিখিয়ে হযরত আবু উবায়দা (রা.)-এর নামে পাঠিয়ে দিলেন । সেই সিদ্ধান্তের শব্দগুলো আজও ইতিহাসের আচলে সংরক্ষিত আছে । তিনি লিখেছেন : “কৃফাবাসীদের মালে-গনিমতে অতটাই অংশীদার ভাবতে হবে, যতটা অংশীদার লড়াইকারী যুজাহিদগণ । কা'কা' ও তার মুজাহিদগণ এই যুক্তিতে গনিমতের হকদার যে, তাদের আগমনের সংবাদে রোমানরা প্রভাবিত ও সন্ত্রস্ত হয়েছিল । আর এটিও রোমানদের পরাজয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে । মহান আল্লাহ কুফার লোকদের কল্যাণ করুন ও উত্তম বিনিময় দান করুন যে, তারা তাদের বিজিত অঞ্চলগুলোর সুরক্ষাও করে, আবার যখন যেখানেই প্রয়োজন দেখা দেয়, সাহায্যের জন্য সেখানেই ঝড়ের বেগে ছুটে যায় ।' শত্রুর উপর মনস্তাত্বিক অভিযান পরিচালনার জন্য আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) সেনাপতি কাকা” ইবনে আমর ও তার চার হাজার অশ্বারোহী মুজাহিদকে গনিমতের সম্পদে পুরোপুরি ভাগ পাইয়ে দিলেন । আমীরুল মুমিনীন হযরত ওমর (রো.) জাবিয়া ত্যাগ করে মদীনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সক ইসলামের এই বিজয়গুলো নিঃসংশয়ে গৌরবময় বিজয় । কিন্তু বিজয়ের পরিধি এতটাই বিস্তৃত হয়ে গিয়েছিল যে, সে অনুসারে মুজাহিদদের সংখ্যা ছিল একেবারেই অপ্রতুল । তবে আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) ও ভার সিপাহসালারদের বুদ্ধিমত্তা, দূরদর্শিতা ও বিচক্ষণতার ফলে বিজয়ের এই সুবিশাল পরিধিও তাঁদের পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে ৷ অসাধারণ বুদ্ধিত্তার সঙ্গে তারা এই স্বল্পসংখ্যক সৈনিককে এমনভাবে ছড়িয়ে দিয়েছিলেন যে, গোটা অঞ্চল একটি সুরক্ষিত দুর্গে পরিণত হয়ে গিয়েছিল । ইতিহাস বলছে, এই বিজয় বাহ্যত পূর্ণাঙ্গ ছিল; কিন্তু সাপ তখনও ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।