Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮৭ আল্লাহ আমাদেরকে বিজয় দ্বারা ধন্য করেছেন । আপনি যে-বাহিনীটি নিয়ে এসেছেন, সেটির এখন কোনো প্রয়োজন নেই । বার্তা পেয়ে আমীরুল মুমিনীন সেখানেই থেমে গেলেন । তাঁর হাতে এতটা সময় ছিল না যে, বাকি পথটুকু অতিক্রম করে হেমৃস ঘুরে আসবেন । এখনও পাঁচ-ছয় দিনের দূরত্ব অবশিষ্ট আছে। রোমস্শ্রাট হেরাক্ল চূড়ান্তরূপে পরাজিত হলো । কিন্তু আল-জাধিরার ধ্রিস্টান গোত্রগুলো নিজ-নিজ এলাকায় পৌঁছে মুসলমানদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করে নতুন সমস্যার জন্ম দিল । ছয় হযরত ওমর (রো.) তখন জাবিয়া নামক স্থানে পৌঁছে গিয়েছিলেন । তিনি যখন আবু উবায়দা (রা.)-এর বার্তা পেলেন, রোমানদের চূড়ান্তরূপে পরাজিত করা হয়েছে, তখন ওখান থেকেই মদীনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন । তার দীর্ঘ সময়ের জন্য মদীনা থেকে অনুপস্থিত থাকা সমীচীন ছিল না । লড়াই শুধু হেমূস ও তার আশপাশের অঞ্চলগুলোতেই লড়া হচ্ছিল না- বরং ওদিকে ইরাকের বিজয় এখনও চূড়ান্ত রূপ ধারণ করেনি । ইরানের কেসরা-বাহিনী নানা জায়গায় পরাজয়ের শিকার হয়েছে । এখন দেশটির দখল চূড়ান্ত করা হচ্ছে এবং বিজিত অঞ্চলগুলোর ব্যবস্থাপনা বহাল করার কার্যক্রম চলছে । মুজাহিদ বাহিনী দূর-দূরাস্ত পর্যস্ত ছড়িয়ে গিয়েছিল । তাদের দূতগণ একের-পর-এক বার্তা নিয়ে মদীনা আসছেন। এমতাবস্থায় আদেশ-নিষেধ জারি করা এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য আমীরুল মুমিনীনের মদীনায় উপস্থিতি একান্ত আবশ্যক । হযরত ওমর (রা.) জাবিয়া থেকে এখনও রওনা হননি । এখনও তিনি রওনার প্রস্তুতি গ্রহণে ব্যস্ত । এমন সময় হযরত আবু উবায়দা রো.)-এর আরেক দূত এসে হাজির হলেন । এই দূত আমীরুল মুমিনীন থেকে একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে এসেছেন। ব্যাপারটা হলো, আবু উবায়দা (রা.) যখন সাহায্য চেয়ে মদীনায় আমীরুল মুমিনীনের কাছে আবেদন পাঠিয়েছিলেন, তখন হযরত ওমর (রা.) যে-কটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তার একটি ছিল, তিনি সিপাহসালার হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস (রা.)-এর কাছে আদেশ প্রেরণ করেছিলেন, আপনি কাকা" ইবনে আমরকে চার হাজার সৈন্য দিয়ে অনতিবিলম্বে হেমূস রওনা করিয়ে দিন । যুদ্ধাভিযানে তড়িৎগতিতে অগ্রযাত্রা করা এবং শক্রর উপর সিংহের মতো ঝাঁপিয়ে পড়ায় কা'কা' ইবনে আমর বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী লড়াকু ছিলেন । এ-ক্ষেত্রে তার বেশ খ্যাতি ছিল । তিনি কৃফা থেকে চার হাজার অশ্বারোহী সৈনিক নিয়ে ঝড়ের ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।