অনিঃশেষ আলো $ ১৮৬ করার অন্য কোনো কৌশল অবলম্বন করবেন । আমি ইউকেলিসকে বাচানোর পণ করে নিয়েছিলাম | কেন করেছিলাম, তা অবশ্য তোমার জানা আছে ।' “হ্যা, আমি জানি'- লিজা বলল- “ইউকেলিস তোমার ওঁরসজাত- হেরাক্ল-এর পুত্র নয়। আমি যে-কটা কন্যা জন্ম দিয়েছি, ওরা হেরাক্ল-এর সন্তান । ইউকেলিসের জনক তুমি ।' “তার অর্থ দীড়ায়, আমি তোমার উপর কোনো অনুগ্রহ করিনি'_ এম্থনিস বলল- “ইউকেলিস আমারই আত্মজ ।' লিজা হেরাক্ল-এর প্রেমজালে আটকে গিয়ে বাধ্য হয়ে তাকে বিবাহ করেছিল। কিন্তু হেরাক্ল-এর হৃদয় দিনকতক পরই তার থেকে সরে যেতে শুরু করেছিল । সে-সময় এস্থনিস সেনাপতি ছিল না। ছিল হেরাক্ল-এর নিরাপত্তা বাহিনীর কমাভার | অত্যন্ত প্রিয়দর্শন ও মনকাড়া যুবক ছিল । লিজার তাকে এতই ভালো লাগল যে, তার সঙ্গে গোপন বন্ধুত্ব গড়ে উঠল । ইউকেলিস তাদের সেই বন্ধুত্বের ফসল । ছেলেটা এস্নিসের কামজ সন্তান । 'রাজা-বাদশাদের অভ্যন্তরীণ জগতে এসবই ঘটে'- এস্থনিস বলল- “আমি যদি তথ্য পেতাম, হেরাক্ল কুস্তস্তিনকে বা তার অন্য কোনা ছেলেকে হত্যার ষড়যন্ত্র এঁটেছে, তা হলে আমি বিষয়টাকে এতটুকুও আমলে নিতাম না । কিন্তু ইউকেলিসের এভাবে খুন হওয়া চেয়ে-চেয়ে দেখা আমার পক্ষে সম্ভব ছিল না । এই ঘটনার সঙ্গে আমার রক্তের ব্যাপার জড়িত ছিল । “এতক্ষণে কুস্তস্তিন হেরাক্লকে নিশ্চয় বলে দিয়ে থাকবে, তুমি তার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছ'- লিজা বলল- 'হেরাক্ল তোমার এই অপরাধ ক্ষমা করবেন বলে মনে করছ?' “না করুন'_ এস্থনিস বলল- “আমি আত্মগোপনে চলে যাব । তারপর যেদিন ধরা পড়ব, সেই দিনটি হবে আমার জীবনের শেষ দিন । “আপাতত এখানেই লুকিয়ে থাকো'_ লিজা বলল- “যখন কোথাও পালিয়ে যাবে, আমাকে ও ইউকেলিসকে নিয়ে যেয়ো ।' “সম্রাট হেরাক্ল ও কুস্তস্তিনকে পরাজয়ের তিক্ত ঢোক গিলতে দাও'- এস্থনিস বলল- “তারপর ভেবে-চিন্তে করণীয় ঠিক করব ।' ওদিকে হেরাক্ল-এর পালিয়ে-যাওয়া-বাহিনীর কর্মকর্তা ও সাধারণ সৈনিকরা বন্দরে পৌঁছে গেল । তারা জাহাজে চড়ে বসল । জাহাজ তাদের নিয়ে মিসরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) এখনও হেম্স থেকে বেশ দূরে আছেন । এখানেই আবু উবায়দা (রা.)-এর প্রেরিত দূত তার কাছে এসে পৌঁছল । সিপাহসালার আবু উবায়দা (রা.) রণাঙ্গন থেকেই বার্তা পাঠিয়েছিলেন, মহান ফড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।