অনিঃশেষ আলো $ ১৮৫ ও কুস্তস্তিনকে পিঠ করে দীড়িয়ে থাকত কিংবা বাইরে চলে যেত । এভাবে চতুরতার সঙ্গে কান পেতে দাসি হেরাক্ল ও কুস্তস্তিনের কথোপকথন শোনার চেষ্টা করছিল। সে-সময় ও বেশ ভালোভাবেই এবং স্পষ্ট করেই শুনেছিল, স্য্বাট হেরাক্ল ও কুস্তস্তিন ইউকেলিসকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে । হেরাক্ল যখন বললেন, ইউকেলিসকে এস্নিসের হাতে তুলে দেওয়া হবে, তখন দাসি চমকে উঠেছিল । এবার সে তাদের কথাবার্তা আরও গভীর মনোযোগের সঙ্গে শুনতে লাগল । দাসি ইউকেলিসের হত্যা-চক্রান্তের সব তথ্য জেনে ফেলল । এই দাসি মেয়েটা কচি বয়সে তার বিধবা মায়ের কাছ থেকে ছিনতাই হয়েছিল এবং তাকে হেরাক্ল-এর কাছে উপহারস্বরূপ পেশ করা হয়েছিল । মেয়েটা অসাধারণ রূপসী ছিল । সেজন্য হেরাক্ল তাকে নিজের একাস্তা দাসি বানিয়ে সে অনুপাতে গড়ে তুলেছিলেন । এস্থনিস এর মাকে বেশ ভালোভাবেই জানত এবং মহিলা তাকে তার আপন ও হিতকামী বলে বিশ্বাস করত । কারণ, তার স্বামী এস্থনিসের বন্ধু ছিল। দাসির মা এস্নিসের কাছে এসে-এসে মিনতি জানাত, আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। এস্নিস মহিলাকে প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো-না-কোনোভাবে হেরাক্ল-এর পাঞ্জা থেকে তোমার মেয়েকে আমি উদ্ধার করে দেব | ফলে দাসি এস্থনিসকে মনে-প্রাণে শ্রদ্ধা করতে শুরু করল এবং তাকে পিতার আসনে স্থান দিল । এস্থনিসকে খুশি করার জন্য দাসি একটা পন্থা বের করে নিল । হেরাক্ল তার খাস কামরায় যখনই কারও সঙ্গে কোনো কথা বলতেন, তখন যদি কোনো গোপন তথ্য তার কানে আসত, তা হলে সেই তথ্যটি সে এস্থনিসকে জানিয়ে দিত | তারই ধারাবাহিকতায় ইউকেলিসের হত্যা-ষড়যন্ত্রের তথ্য সে এস্থনিসকে জানিয়ে দিয়েছিল ৷ এ-তথ্য দাসি তার সাধারণ রুটিন হিসেবেই দিয়েছিল । কিন্তু তার জানা ছিল না, এ-তথ্য এন্থনিসের জন্য কতখানি গুরুত্বপূর্ণ ও মূল্যবান ছিল এবং এই হত্যা- ষড়যন্ত্রের বিস্তারিত শুনে সে কী পরিমাণ আনন্দিত ও উৎফুল্ল হয়েছিল ৷ এস্থনিস ইউকেলিসের মাকে জানাল, ইউকেলিস আমার সঙ্গে রণাঙ্গনে গেলে আমি প্রতিটা মুহূর্ত তাকে চোখে-চোখে রাখতে শুরু করলাম, পাছে এমন না হয় যে, কুস্তস্তিন কোনো এক সুযোগে যুদ্ধের আগেই তাকে হত্যা করিয়ে ফেলে । অবশেষে যুদ্ধ শুরু হলো । এবার আমি তাকে একদম কাছে-কাছে রাখতে শুরু করলাম । কিন্তু কোনো এক সুযোগে ইউকেলিস আমার থেকে আলাদা হয়ে গেল । “তুমি বিষয়টা আমাকে আগে জানালে না কেন?' লিজা জিজ্ঞাসা করল । “কিছু একটা চিস্তা করেই আমি তোমাকে বিষয়টা আগে অবহিত করিনি'_ এস্থনিস উত্তর দিল- “আমি চিস্তা করেছিলাম, তুমি গিয়ে এ-ব্যাপারে হেরাক্ল-এর সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করবে । আর তখন হেরাক্ল রণাঙ্গনে না পাঠিয়ে তাকে হত্যা ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।