Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮৪ মিশন নিয়ে- “বিষপান করিয়ে ওকে হত্যা করতে । কিম্ত আমি ওর প্রেমের জালে ফেঁসে গেলাম । ওকে আমার আসল পরিচয় বলে দিলাম । ভালবাসায় অন্ধ হয়ে আমি ওর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম । আর আজ কিনা ও আমার ছেলেকে হত্যা করার পরিকল্পনা হাতে নিয়েছে! ওর প্রতি আমার আস্থা বিয়ের অল্প কদিন পরই উঠে গিয়েছিল । কিন্তু তত দিনে আমি তার কাছে অপরাগ হয়ে পড়েছিলাম ।' কথাগুলো লিজা এমন ধারায় বলল, যেন সে আপনার সাথে কথা বলছে। ইউকেলিস বিস্বয়াবিষ্ট হয়ে তার মুখের পানে অপলক নয়নে তাকিয়ে থাকল- মা আমার এসব কী বলছেন! দিনদুয়েক পর এস্নিসও বাজিস্তিয়া পৌঁছে গেল। কিন্তু এল এমন সন্তর্পণে যে, হেরাক্ল জানতেই পারলেন না, তার একজন সেনাপতি র্রণাঙ্গন থেকে ফিরে এসেছে । এস্থনিস নিজের বাড়িতে উঠল না- কোনো বন্ধুর কাছে বা অন্য কোনো গোপন ঠিকানায় গিয়ে আত্মগোপন করে থাকল । এস্থনিস একজন সেনাপতি ৷ হয়তবা কোনো রাজপরিবারে সদস্যও । সে কোনো এক মাধ্যমে ইউকেলিসের মা লিজার কাছে সংবাদ পাঠাল, অনতিবিলম্বে এসে আমার সঙ্গে দেখা করো । লিজা অতিমাত্রায় বিচলতা ও উত্কণ্ঠার সঙ্গে এস্থনিসের অপেক্ষা করছিল | তাকে জিজ্ঞেস করতে হবে, তুমি কী করে জানলে, হেরাক্ল ও তার পুব্র কুস্তত্তিন ইউকেলিসকে এই প্রক্রিয়ায় হত্যা করতে চেয়েছিল, যেমনটা ইউকেলিস আমাকে বলেছে? আজ এছ্্‌নিসের বার্তা পাওয়ামাত্রই উঠে সে হাঁটা দিল এবং এস্্নিসের কাছে পৌঁছে গেল । লিজা একজন সাধারণ নারীর পোশাক পরিধান করে মুখের উপর অবগুষ্ঠন ফেলে ছদ্মবেশ ধারণ করে গেল, যাতে কেউ চিনতে না পারে মানুষটা কে । “এস লিজা।'_ এস্নিস লিজাকে ম্রান মুখে অভ্যর্থনা জানাল এবং জিজ্ঞেস করল- “তোমার ছেলেটাকে জীবিত ও নিরাপদ পেয়েছ কি? “হ্যা, পেয়েছি'_ লিজা গণ্ভীর মুখে উত্তর দিল- “কিন্তু এসব কী ঘটল এবং কীভাবে ঘটল? আমি কিছু বুঝেছি আর কিছু তোমার কাছে জানতে চাই 1 এস্নিস বলল, আমি ইউকেলিস ও যমের মাঝে কীভাবে এসে দীড়িয়েছিলাম, সেই ইতিবৃত্ত শোনাবার জন্যই তো তোমাকে ডেকে পাঠিয়েছি । যে-বৈঠকে আমাদের সম্রাট হেরাক্ল ও তার পুত্র কুস্তস্তিন মিলে ইউকেলিসকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল- যার পরে প্রথমে ইউকেলিসকে ও পরে তোমাকে ডেকে সম্রাট তোমাদের সম্মুখে ইউকেলিসকে সেনাপতি বানানোর স্বপ্ন দেখিয়েছিল এবং তারও পরে আমাকে ডেকে তাকে প্রশিক্ষণের জন্য আমার হাতে তুলে দিয়েছিলেন, সে-সময় হেরাক্ল-এর কক্ষে এক অতিশয় রূপসী তরুণী দাসি উপস্থিত ছিল । মেয়েটা দড$৮৬.211001109.0011

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।