Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮৩ থেকে হেরাক্ল-এর সাহায্যার্থে এসেছিল । এই রোমান বাহিনীটা এই আশা নিয়ে আস্তাকিয়ার দিকে যাচ্ছিল যে, যে-জাহাজে করে তারা এখানে এসেছিল, সেটা এখনও ওথানেই থেকে থাকবে এবং তাদের নিয়ে মিসর ফিরে যাবে । বিস্ময়কর ঘটনাটা এই ঘটল যে, কুস্তস্িনও রণাঙ্গন থেকে পলায়ন করে বাজিস্তিয়ার পরিবর্তে আস্তাকিয়ার পথ ধরেছিল | তারও অভিপ্রায়, সে মিসর চলে যাবে । হেরাকল-এর পরাজয় চূড়ান্ত হয়ে গেল । পরাজয়ের শেষ কীলকটা গাথার কাজও সম্পন্ন হলো । এখন শামের এক ইঞ্চি মাটিও আর তার দখলে রইল না। নং সস বাজিস্তিয়ায় সম্রাট হেরাক্ল সংবাদ পেয়ে গেছেন, তার যে-বাহিনীটা মিসর থেকে এসেছিল এবং যেকজন সৈনিক বাজিস্তিয়ায় তার কাছে ছিল, তারা সবাই হয়ত যুদ্ধে নিহত হয়েছে কিংবা ছিন্নভিন্ন হয়ে রণাঙ্গন ছেড়ে পালিয়ে গেছে। এই সংবাদে হেরাকুল প্রথম যে-পদক্ষেপটা গ্রহণ করলেন, সেটা হলো, তিনি বাজিস্তিয়া থেকে চলে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন । তিনি আদেশ জারি করলেন, বাজিস্তিয়া খালি করে দেওয়া হোক । খালি করে দেওয়ার অর্থ এই ছিল না যে, এক-দুদিন সময়েই প্রাসাদ শূন্য করে ফেলা এবং সেখান থেকে রওনা হওয়া সম্ভব । এর জন্য অনেক সময়ের প্রয়োজন । বাস্তবতা এই ছিল, হেরাক্ল পরাজয় স্বীকার করে নিয়েছেন এবং তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, মিসর গিয়ে তিনি বাহিনী পুনর্গঠন করবেন। তারপর শামে সামরিক অভিযান পরিচালনা করে মুসলমানদের এখান থেকে তাড়িয়ে দেবেন । এটি কোনো কুদরতি প্রতিক্রিয়াই ছিল বা তিনি নিজের পরাজয়কে আড়াল করে রাখাল একটি কৌশল অবলম্বন করেছিলেন যে, তিনি এই ঘোষণাটি দিলেন । মনের ক্ষোভ চাপা দেওয়ার এর চেয়ে ভালো আর কোনো পস্থা তার কাছে থাকবার কথা ছিল না। ইউকেলিস রণাঙ্গন থেকে বেরিয়ে রাতেই বাজিস্তিয়ায় তার মায়ের কাছে পৌঁছে গেল। কিন্তু এতটা সাবধানতা অবলম্বন করে গেল, যেন হেরাক্ল জানতে না পারেন, ইউকেলিস জীবিত ফিরে এসেছে । মা লিজা পুত্র ইউকেলিসকে দেখে নিশ্চয় এই মর্মে বিস্মিত হয়ে থাকবেন যে, ছেলেটা ফিরে এল কেন! ইউকেলিস মাকে পুরো ঘটনা বিবৃত করল এবং বলল, এস্নিস না থাকলে আজ মায়ের কাছে আমার মন্তকছিন্ন লাশটাই আসত শুধু । ইউকেলিস লিজার একমাত্র পুত্র । শুনে সে এমনভাবে চমকে উঠল যে, তার চোখদুটো হঠাৎ অপলক হয়ে গেল । হা-করা-মুখটা তার হা করেই রইল । তারপর তার চেহারায় ক্ষোভের আগুন দাউ-দাউ করে জ্বলে উঠল । মহিলা দাতে দীত পিষতে লাগল । “জালেম!_ জল্লাদ!'_ লিজা দাত কড়মড় করে বলল- “আমি এসেছিলাম একটা ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।