অনিঃশেষ আলো $ ১৮২ হেরাক্ল-এর জন্য বাহিনী নিয়ে এসেছিল । এতিহাসিকদের মতে রোমানরা ঘণ্টাতিনেক সময় শক্তপায়ে যুদ্ধ করেছিল । হেরাক্ল তাদের সোনার টুকরা, পুরস্কার ও হেম্সের গনিমতের লোভ দেখিয়েছিলেন । এসবে এতটা শক্তি ছিল যে, রোমানদের পা শক্ত হয়ে গিয়েছিল । সুসলিম বাহিনীর সিপাহসালার আবু উবায়দা (রা.) দেখলেন, রোমানরা খানিক বেশিই জোশ ও জযবার সঙ্গে লড়াই করছে। তিনি হযরত খালিদ ইবনে অলীদ €রা.)কে ইঙ্গিত করলেন । মুজাহিদ বাহিনীর কয়েকটা ইউনিট ডানে, কয়েকটা বায়ে চলে গিয়েছিল । এরা হযরত খালিদ ইবনে অলীদ (রা.)-এর নেতৃত্বাধীন ছিল। তিনি এই ইউনিটগুলোকে এত চমৎকারভাবে পর্বতমালার পেছনে লুকিয়ে রেখেছিলেন যে, রোমানরা তাদের সম্পর্কে সম্পূর্ণ রেখবর ছিল । অগ্রযাত্রার সময় তাদের দূর থেকেই এই পর্বতমালার অভ্যন্তরে পাঠিয়ে দেওয়া হয়েছিল । এটি সমরবিদ সাহাবী হযরত খালিদ ইবনে অলীদ (রো.)-এর একটি বিশেষ রণকৌশল । এই কৌশল প্রয়োগ করে তিনি নিজের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী দুশমনকে বেশ কটি রণাঙ্গনে অত্যস্ত শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন ৷ এখানেও তিনি সেই কৌশলটি অবলম্বন করলেন এবং রোমানদের সেই ধোকাটা দিলেন । সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর ইঙ্গিত পেয়ে হযরত খালিদ ইবনে অলীদ (রা.) ডানে-বীয়ে কয়েকজন দূত পাঠিয়ে দিলেন, যাও; ঝাঁপিয়ে পড়ো । এই ইউনিটগুলোর কমান্ডার ব্যাকুলতার সঙ্গে এই আদেশেরই অপেক্ষায় সময় পার করছিলেন । তারা বেজায় অস্থিরতা ভোগ করছিলেন যে, আমাদের ভাইয়েরা যুদ্ধ করছে, নিজেদের ও শক্রর রক্ত ঝরাচ্ছে আর আমরা পাহাড়ের অভ্যন্তরে আরামের সঙ্গে লুকিয়ে বসে আছি । অবশেষে তারা আক্রমণের আদেশ পেলেন এবং পাহাড়ের বাধভাঙা প্রাবনের মতো বেরিয়ে গেলেন । কিছু অশ্বারোহী রোমানদের পেছনে চলে গেল । কুস্তস্তিনের জন্য দুটিই পথ খোলা ছিল । হয় ময়দানে স্থির থেকে সৈন্যদের যমের হাতে তুলে দেবে, নতুবা রণেভঙ্গ দিয়ে ময়দান ছেড়ে পালিয়ে যাবে । রোমান সেনা-অধিনায়ক কুস্তস্তিন দ্বিতীয় পথটা অবলম্বন করল । আপন বাহিনীকে মুজাহিদদের তরবারি ও বর্শার আঘাতে প্রাণ হারাতে এবং তাদের ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মরতে রেখে নিজে পালিয়ে গেল। রোমান সৈনিকরা কেটে-কেটে পড়ে যেতে লাগল । রণাঙ্গনের আশপাশে পাহাড়- পর্বত ও টিলা-টিপি ছিল । রোমান বাহিনীর যেসব সৈনিক রণাঙ্গন ছেড়ে পালাতে সক্ষম হলো, তারা পাহাড়ের অভ্যন্তরে ঢুকে প্রাণ রক্ষা করল । কোনো প্রকার ভিন্নমত ছাড়া সকল এঁতিহাসিক লিখেছেন, পলায়মান রোমানদের রোখ ছিল আস্তাকিয়ার দিকে । তারা সেই বাহিনী ছিল, যারা কুস্তস্তিনের সঙ্গে মিসর দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।