অনিঃশেষ আলো $ ১৮১ বাহিনীর কয়েকশো সৈনিকের নেতৃত্বদানকারী কমান্ডার ৷ ঘটনার বিবরণ ও তার চাঞ্চল্যকর নেপথ্য রহস্য শুনে ইউকেলিসের যারপরনাই বিস্মিত ও বিচলিত হওয়ার কথা ছিল৷ কিন্তু তার মাঝে কোনোই ভাবান্তর পরিলক্ষিত হলো না। কারণ, তার জানা ছিল, রাজপরিবারগুলোতে রক্তসম্পর্কের কোনোই মূল্য নেই । যেখানে সিংহাসন ও মুকুটের স্থুলাভিষিক্তি কিংবা অন্য কোনো স্বার্থের সঙ্ঘাত দেখা দেয়, সেখানে ভাই ভাইয়ের রক্তের পিয়াসী হয়ে যায় । “বলুন; আমি কী করব?'- ইউকেলিস এম্নিসকে জিজ্ঞেস করল- “আমি কি এখান থেকে বেরিয়ে যাব, নাকি এখানেই থাকব? “তুমি আমার সঙ্গে থাকো'_ এস্নিস বলল- “এখন তো আমাকেও এখান থেকে. পালাতে হবে । আমি বাহিনীর দুজন কমান্ডারকে ঠাণ্ডা মাথায় হত্যা করেছি । কাজটা আমি কেন করেছি, সেই অজুহাত কেউ শুনবে না । আমাকে এখন মৃত্যুদণ্ডের শাস্তির অপেক্ষা করতে হবে ।' “তা হলে আসুন; আমরা এখান থেকে বেরিয়ে যাই 1 ইউকেলিস বলল । “তুমি একটা কাজ করো'_ এন্নিস বলল- "ওই যে টিলাটা দেখছ; তুমি ওটার পেছনে চলে যাও । তারপর এমনভাবে বাজিস্তিয়া পৌঁছে যাও, যেন কেউ দেখতে না পায়, তুমি এখান থেকে ৰেরিয়ে গেছ । সোজা তোমার মায়ের কাছে চলে যাও । তাকে বোলো এখানে কীসব ঘটনা ঘটেছে আর আমি তোমাকে কী কথা বলেছি ।' “আর আপনি? আমি এখনও কোনো সিদ্ধান্তে নিইনি'- এস্থনিস বলল- “তুমি যাও ।' ইউকেলিস তৎক্ষণাৎ একটা টিলার পেছনে চলে গেল এবং ওখান থেকে বাজিস্তিয়া অভিমুখে ঘোড়া হাকাল । ১ অঞ্চলটা এমন যে, ওখান থেকে কেউ পালাতে চাইলে কারও বুঝবার উপায় ছিল না, অমুক পালিয়ে গেছে । ওখানে হাজার-হাজার ঘোড়া রণাঙ্গন থেকে ছুটে পালিয়ে গিয়েছিল । কোনো-কোনো ঘোড়া এমনও আছে যে, তার পিঠে কোনো আরোহী নেই। তাদের আরোহীরা আহত হয়ে কোথাও পড়ে গেছে । কিছু-কিছু আরোহী আহত হয়ে পড়ে গেলে তাদের এক-একটা পা ঘোড়ার পাদানিতে আটকে আছে আর ঘোড়াগুলো তাদের রক্তরঞ্জিত জীবিত বা মৃত দেহটাকে টেনে-হেঁচড়ে ছুটে বেড়াচ্ছে । কোনো-কোনো ঘোড় নিজেরাই আহত এবং এলোপাতাড়ি ছুটে চলছে। ' কোনো-কোনো ঘোড়া তাদের আরোহীদের পিঠে করে ছুটে চলছে। তাদের গতি আস্তাকিয়ার দিকে, যেখান থেকে একটু সামনে গেলেই রোম উপসাগরের বন্দর এলাকা | এই বন্দরে সেই জাহাজটা নোঙর করে দীড়িয়ে আছে, যেটা মিসর থেকে দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।