Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮০ আরেক রোমান অশ্বারোহী ইউকেলিসের ঘোড়ার অপর পার্খে ছিল। কিন্তু ছিল খানিক সম্মুখে । এস্নিস দেখল, এই লোকটা তার ঘোড়াটা ইউকেলিসের ঘোড়ার কাছে এনে দীড় করাতে চেষ্টা করছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল, এও ইউকেলিসকে হত্যা করতে চাইছে । এস্নিস নিজের ঘোড়াটা তার দিকে ঘুরিয়ে দিল । কিন্তু রোমান অশ্বারোহী তাকে দেখতে পেল না । কারণ, তার মনোযোগ সবটুকুই ইউকেলিসের প্রতি নিবদ্ধ । অন্য কোনো দিকে তার কোনোই খেয়াল নেই । এস্থনিস তার বা কাধের উপর এমন এক জোরদার আঘাত হানল যে, তার বাহুটা দেহ থেকে আলাদা হয়ে গেল । তরবারি তার হাতেই ছিল । এস্থনিস ইউকেলিসকে সঙ্গে করে অন্য এক দিকে নিয়ে গেল । কুস্তস্তিন এই কার্যকলাপ দেখল কি, দেখল না এস্থনিস তার কোনোই পরোয়া করল না। এটা সাধারণ কোনো অপরাধ ছিল না যে, সে যুদ্ধের মাঠে নিজেদেরই দুজন সৈনিককে হত্যা করে ফেলেছে। কুস্তস্তিন দীড়িয়ে-দীড়িয়ে এস্থনিসের এই কর্মকাণ্ড সবই প্রত্যক্ষ্য করল । শেষে মোড় ঘুরিয়ে ওখান থেকে চলে গেল । “আপনি আমাদেরই দুজন সৈনিককে হত্যা করে ফেললেন? ইউকেলিস বিস্মিত কণ্ঠে এন্নিসকে জিজ্ঞেস করল । “আমি যদি ওদের দেখে না ফেলতাম, তা হলে ওরা তোমাকে হত্যা করে ফেলেছিল!'- এস্নিস বলল- “এখন আর আমার থেকে আলাদা হয়ো না ।' “আমাকে খুলে বলুন তো ব্যাপারটা আসলে কী? ঘটনাটা আসলে কী ঘটল?'- ইউকেলিস জানতে চাইল- “আমি তো যুদ্ধ করতে এসেছিলাম । আমি আমার পিতা ও ভাইকে দেখাতে চেয়েছিলাম, চোখের দেখায় আমি অপূর্ণাঙ্গ ও একহাতি বটে; কিন্তু কর্তব্য সম্পাদনে আমি অপূর্ণ নই । আমার তো মনে হয়, সম্রাট হেরাক্ল এটা দেখার জন্যই আমাকে আপনার সঙ্গে প্রেরণ করেছেন! “না বস!'_ এস্নিস বলল- “তোমার পিতা ও ভাই তোমাকে হত্যা করাতে এখানে পাঠিয়েছেন । আর কাজটা সম্পন্ন করার দায়িত্ব যে-দুজন লোকের উপর ন্যস্ত ছিল, তারা তোমার পর্যস্ত এসে পড়েছিল । তাদের একজনের তরবারি আর . তোমার ঘাড়ের মধ্যখানে সামান্য ব্যবধান ছিল। আর অপরজন তার ঘোড়াটা তোমার ঘোড়ার ঘাড়ের সঙ্গে লাগিয়ে তোমাকে আটকে রেখেছিল । আমি দেখে না ফেললে তোমার মাকে সংবাদ শুনতে হতো, তোমার পুত্র বীরত্বের সঙ্গে লড়াই করতে- করতে দেশ ও জাতির জন্য জীবন বিসর্জন দিয়েছে । তুমি কি দেখনি, সে-সময় তোমার ভাই কুস্তুস্তিন ওখানে এসেছিলেন? এমন রক্তক্ষয়ী যুদ্ধের সময় তার অন্য কোথাও থাকবার কথা ছিল । কিন্তু তিনি এদিকে এলেন আর তোমার উপর আক্রমণ হলো । তোমার এই দুই ঘাতক সাধারণ কোনো সৈনিক নয়- এরা এক-একজন দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।