Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮ নবীজি তাদের প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাস করেছিলেন । কিন্তু তারা নবীজি (সা.)-এর সেই আস্থা ও বিশ্বাসের লাজ পুরোপুরি রক্ষা করেছেন । ইসলাম দুজন সিপাহসালার পেয়ে গেল । ক সক এই আঁধ্যান মুসলমানদের ['মিসর-জয়ের | যে-কজন মুসলিম সেনাপতি এই অভিযানে ফেরডিনদের ইসলামের পতাকা উডডীন করেছিলেন, প্রখ্যাত সাহাবী হযরত আমর ইবনে আস (রা.) ছিলেন তাদের সিপাহসালার | মিসর-জয়ের ভাবনা ও প্রত্যয় তারই মাথায় এসেছিল এবং তিনি-ই আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.)কে এই অভিযান পরিচালনার জন্য সম্মত করেছিলেন । হযরত ওমর (রা.) প্রথম-প্রথম রাজি হননি । তিনি হযরত আমর (রা.)-এর এই প্রস্তাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন । অবশেষে একদিন তিনি সম্মত হয়ে গেলেন । অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, হযরত আমর ইবনে আস (রা.) মিসরকে সালতানাতে ইসলামিয়ার সঙ্গে যুক্ত করার জন্যই দুনিয়াতে এসেছিলেন । এসব বিবরণ এই উপাখ্যানে আপনারা বিস্তারিত জানতে পাবেন । এই বইয়ে আমি যেসব বিবরণ উল্লেখ করব, তার কিছু আপনাদের মনে আনন্দ দেবে, কিছু ভাবনার খোরাক জোগাবে, কিছু আপনাদের উদ্বেলিত ও অনুপ্রাণিত করবে । কিছু কাহিনী পাঠকদের মনে বেদনা সৃষ্টি করবে। কিন্তু যে-বাস্তবতাটি আমাদের সামনে পরিক্ষুটিত হবে, সেটিই হলো আসল ভাবনার বিষয় । আর তা হলো, আল্লাহপাক যে-কাজ করতে ইচ্ছা করেন, তার জন্য পরিবেশ ও পরিস্থিতি তিনিই তৈরি করে দেন । হযরত খালিদ ইবনে অলীদ ও আমর ইবনে আস (রা.)-এর ইসলাম গ্রহণের জন্য নবীজি (সা.)-এর খেদমতে হাজির হওয়া আকস্মিক কোনো ঘটনা ছিল না। আল্লাহপাক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তিনি ইসলামকে দুজন ইতিহাসনির্মাতা ও সিপাহসালার দান করবেন, তাদের হাতে রোমান শক্তিকে তছনছ করিয়ে দেবেন এবং অবশেষে আমর ইবনে আস (রা.)-এর ছারা মিসরকে ইসলামি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করিয়ে দেবেন। হযরত আমর ইবনে আস (রা.) ব্যবসা ও ভ্রমণের সুবাদে ইরাক, শাম, ফিলিস্তিন ও মিসর যাওয়া-আসা করতেন । এখানে আমি তার ইসলাম গ্রহণের আগেকার একটি ঘটনা বলছি। একবার তিনি কয়েকজন কুরাইশের সঙ্গে বাইতুল মুকাদ্দাস গেলেন । সেখানে তার বেশ কদিন থাকার পরিকল্পনা ছিল । তিনি শহরের বাইরে উন্মুক্ত এক জায়গায় ছাউনি ফেলে অবস্থান গ্রহণ করলেন। তীরা পালাক্রমে একজন একদিন উট চরানোর জন্য নিকটস্থ একটা বনে চলে যেতেন । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।