Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৭৯ ছড়িয়ে দিতে চেষ্টা করছিল, যাতে পার্খগুলো থেকে মুসলমানদের উপর আক্রমণ পরিচালনা করা যায় । সেই অনুসারে সিপাহসালার আবু উবায়দা (রা.) মুজাহিদদেরও ছড়িয়ে দিতে থাকলেন । এভাবে চরম ঘোরতর এই যুদ্ধ সেখান পর্যস্ত গিয়ে ঠেকল, যেখানে এম্থনিস ও ইউকেলিস অবস্থান করছিল। এস্থনিস যুদ্ধে জড়িয়ে পড়ল এবং ইউকেলিস থেকে তার মনোনিবেশ সরে গেল | সে দেখতে পেল না, ইউকেলিস যৌবনের জোশে ভুলে গেছে, আমি সেনাপতি না হলেও সেনাপতি পদমর্যাদার মানুষ । সে তরবারিচালনার যোগ্যতা পরীক্ষা করতে চাচ্ছিল । সেও যুদ্ধে জড়িয়ে পড়ল । ইউকেলিস এক হাতে লড়াই করছিল এবং ঘোড়ার লাগাম মুখে ঢুকিয়ে দাত দ্বারা শক্ত করে চেপে রেখেছিল । এটিই তার কৃতিত্ব যে, একহাতি মানুষ হওয়া সত্ত্বেও যুদ্ধও করছিল আবার ঘোড়ার নিয়ন্ত্রণও ঠিক রাখছিল। এস্নিস ডানে-বায়ে তাকাল; কিন্ত ইউকেলিসকে ধারে-কাছে কোথাও দেখল না। ইউকেলিস তার সঙ্গে নেই । এস্থনিস বিচলিত হয়ে উঠল । এতটা উৎকপ্ঠিত হলো যে, যুদ্ধের কথা ভুলেই গেল। সে ইউকেলিসকে খুঁজতে শুরু করল । অবশ্য অল্পতেই তাকে পাওয়া গেল । এস্থনিস তার পানে ঘোড়া হাকাল । সে দেখতে পেল, দুজন মুসলমান অশ্বারোহী দু-তিনজন রোমান সৈন্যকে ধাওয়া করতে গিয়ে ইউকেলিসের পাশ দিয়ে চলে গেছে। ইউকেলিস তার ঘোড়াটা ওদের পেছনে হাকিয়ে দিল। এস্থনিস তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে থামাতে চাইল । ইউকেলিসকে সে নিজের সঙ্গে রাখতে চাচ্ছিল । এস্থনিস দেখল, দুজন রোমান অশ্বারোহী ইউকেলিসের পেছনে-পেছনে ছুটে চলছে । এস্থনিস একটি বিস্ময়কর দৃশ্য দেখতে পেল । দেখল, কুস্তত্তিন হঠাৎ এদিকে এসে পড়েছে । সে একস্থানে ঘোড়া থামিয়ে দীড়িয়ে আছে । সে এই বাহিনীর প্রধান সেনাপতি ৷ এ-সময়ে এভাবে তো তার এখানে আসবার কথা নয়! এই সময়ে তার ফৌজের পেছনে বা মধ্যখানে কোথাও থাকবার কথা! তার সঙ্গে আছে একজন অশ্বারোহী পতাকাবাহী আর মাত্র দুজন রক্ষীসেনা । কুস্তস্তিন দীড়িয়ে-দীড়িয়ে ইউকেলিসের মুসলমান অশ্বারোহীদের ধাওয়া করা দেখছিল । এক রোমান অশ্বারোহী ইউকেলিসের কাছে পৌঁছে গেল এবং এমনভাবে তরবারি উঁচু করল, যেন সে ইউকেলিসকে হত্যা করতে চাইছে । এস্থনিস তাদের কাছাকাছি চলে গিয়েছিল । সে যখন দেখতে পেল, নিজেদেরই এক সৈনিক ইউকেলিসকে হত্যা করতে উদ্যত, তখন সে তরবারি উচু করে ঘোড়ার গতি আরও বাড়িয়ে দিল । কাছাকাছি গিয়ে তরবারিটা উক্ত রোমান অশ্বারোহীর পিঠে এমনভাবে গেঁথে দিল, যেভাবে বর্শা নিক্ষেপ করা হয় । দড্৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।