অনিঃশেষ আলো $ ১৭৮ উপর উঠছে । সিপাহসালার আবু উবায়দা (রো.)-এর ইউনিট পার্বত্য এলাকা থেকে বের হয়ে যখন সেই যুক্ত মাঠে গিয়ে পৌঁছলেন, তখন দেখতে পেলেন, শক্রবাহিনী যুদ্ধের বিন্যাসে দীড়িয়ে আছে । তাতেই পরিষ্কার বোঝা গেল, সম্রাট হেরাক্ল তথ্য আগেই পেয়ে গেছেন। হেরাক্ল নিজে ময়দানে ছিলেন । কমান্ড তার পুত্র কুস্তন্তিনের হাতে | মুসলিম বাহিনীকে দেখামাত্র সে অত্যন্ত জোরালো কণ্ঠে তার সৈনিকদের উদ্দেশে হৃষ্কার ছাড়ল, ওই দেখো, তোমাদের শক্রুরা সংখ্যায় কত অল্প । তোমরা অতি অনায়াসে তাদের কেটে টুকরো-টুকরো করে ফেলতে পারবে । সেইসঙ্গে কুস্তস্তিন তার বাহিনীকে ডানে-বায়ে আরও ছড়িয়ে দিল। সে-যুগে নিয়ম ছিল, যুদ্ধ শুরু হওয়ার আগে উভয় পক্ষ থেকে এক পক্ষ অপর পক্ষকে হুঙ্কার দিত, তোমাদের মাঝে কোনো বীর-বাহাদুর থাকলে বেরিয়ে এস। এভাবে উভয় পক্ষের দুজন সৈনিক দল থেকে বেরিয়ে মধ্যখানে দাড়িয়ে একে অপরের মোকাবেলা করত । তারপর দুজনের একজন মারা না যাওয়া পর্যস্ত এই দ্বৈত লড়াই অব্যাহত থাকত | হযরত খালিদ ইবনে অলীদ (রো.) এরূপ কয়েকটি মোকাবেলায় অংশগ্রহণ করেছেন এবং এই দ্বৈত লড়াইয়ে তিনি রোমানদের বেশ কজন সেনাপতিকে হত্যা করেছেন । কিন্তু এখানে এই চিরাচরিত রীতির ব্যত্যয় ঘটল । এখানে এমন কোনো মোকাবেলা হলো না। সিপাহসালার আবু উবায়দা (রা.) মুখোমুখি গণযুদ্ধের আদেশ ঘোষণা করে দিলেন । সুজাহিদগণ আল্লাহু আকবার ধ্বনি তুলে আকাশ-পাতাল মুখরিত করে প্রবল জোশ ও জযবার সাথে শক্রর দিকে এগোতে শুরু করলেন । কয়েক মিনিটের মধ্যে উভয় পক্ষ ঘোরতর যুদ্ধে জড়িয়ে পড়ল। রোমানদের সেনাপতি এন্নিস ইউকেলিসকে নিয়ে এক পার্শ্বর দায়িত্বে নিয়োজিত ছিল । সে ইউকেলিসকে প্রতিটি বিষয় এমনভাবে বোঝাতে থাকল, যেমনটি শিক্ষক ছাত্রকে বোঝান । যেহেতু সে সেনা-অধিনায়ক, তাই সাধারণ সৈনিকের মতো লড়াই করছিল না। বরং সে যুদ্ধ করাচ্ছিল। তার ও ইউকেলিসের হাতে তরবারি ছিল এবং ঘোরতর লড়াই তাদের পর্যস্ত পৌঁছে যাচ্ছিল । ইউকেলিস সম্মুখে এগিয়ে গিয়ে যুদ্ধে লিপ্ত হতে চাচ্ছিল; কিন্তু এস্থনিস তাকে এগোতে দিচ্ছিল না। সে ইউকেলিসকে যুদ্ধের কৌশল ও মার-প্যাচ শিক্ষা দিচ্ছিল | রোমান ফৌজ অটলপায়ে লড়াই করছিল । তারা মূলত হতাশাগ্রস্ত ও সাহসহারা সৈনিক ছিল । মুসলমানদের ভীতি আগে থেকেই তাদের অন্তরে চেপে ছিল । এভাবে বীরত্বের সঙ্গে তারা লড়াই করবে, এমনটি প্রত্যাশিত ছিল না । কিন্তু সম্ভবত এই ভেবে তারা অটল হয়ে গেছে যে, মুসলমানদের সংখ্যা নগণ্য; এই অল্প কজন সৈনিককে পিষে মারতে সময় লাগবে না । কুস্তস্তিন তার এই বাহিনীটাকে বেশ চমতকার ও সুনিপুণভাবে নিয়ন্ত্রণ করছিল এবং ফৌজকে ডানে-বায়ে এমনভাবে দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।