Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৭৭ সৈন্য থেকে বঞ্চিত হয়ে গেছেন । তারা আরও চিন্তা করেছেন, এই বাহিনীকে এতটা সময় দেওয়া যাবে না, যাতে তারা বাজিস্তিয়া গিয়ে দুর্গে ঢুকে যেতে পারে । অবরোধের যুদ্ধ দীর্ঘই হয়ে থাকে । হেরাক্ল-এর বাহিনী যে-অঞ্চলে অবস্থান নিয়ে আছে, সিপাহসালার আবু উবায়দা (রা.) সেই অঞ্চল সম্পর্কে অবহিত ছিলেন না । তিনি হাদীদকে ডেকে পাঠালেন । হাদীদ উক্ত অঞ্চলে থেকে এসেছেন । সেজন্য ওখানকার খুঁটিনাটি তার জানা আছে । কোথায় কী আছে, কোন জায়গাটা কেমন সবই তার জানা । তিনি সিপাহসালকে ভূমিটা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিলেন । এলাকাটা উন্মুক্ত ময়দান নয়- পর্বতময় ও বনময় | সিপাহসালার আবু উবায়দা (রা.) সে অনুপাতেই পরিকল্পনা প্রস্তত করলেন । তারপর সেদিনই অগ্রযাত্রার আদেশ জারি করলেন । হাদীদ তার দু-তিনজন সঙ্গীসহ গাইড হিসেবে অগ্রবাহিনীর সঙ্গে রওনা হলেন । ওদিকে হেরাক্ল ও কুস্তস্তিন এখনও সিদ্ধান্ত নিতে পারেননি, বাহিনীকে এখানেই থাকতে দেবেন, নাকি বাজিস্তিয়া ডেকে নিয়ে দুর্গবন্দ হয়ে যাবেন । মুসলমানরা অগ্রযাত্রা করবে, নাকি হেমৃসে অবস্থান করেই রোমানদের আক্রমণের অপেক্ষা করবে, এ-ব্যাপারে হেরাক্ল কিছু বুঝতে পেরেছিলেন কি-না তা নিশ্চিত করে বলা যায় না। ইতিহাস থেকে এটুকু প্রমাণ পাওয়া যায়, হেরাক্ল শোচনীয়রূপে ত্রস্ত ছিলেন এবং চরম সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন । অবশ্য তিনি তার বাহিনীকে সর্বাবস্থায় প্রস্তুত থাকতে আদেশ দিয়ে রেখেছিলেন । সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর কামনা ছিল, তিনি আকম্মিকভাবে গিয়ে রোমানদের উপর ঝাঁপিয়ে পড়বেন । কিন্ত গিয়ে তাদের অপ্রস্তত অবস্থায় পাবেন এমন আশা তীর ছিল না । কারণ, হেমূসেও হেরাক্ল-এর গোয়েন্দা ও সংবাদদাতা ছিল। আবু উবায়দা (রা.) তার বাহিনীকে তিনভাগে বিভক্ত করে নিলেন। এক ভাগ সোজাসুজি যাবে । অবশিষ্ট দুই ভাগের এক ভাগ ডান দিক দিয়ে আর অপর ভাগ বাঁ দিক দিয়ে বেশ দূর পথে রওনা হবে । এই কৌশল অবলম্বন করে তিনি দুশমনকে বোঝাতে চাচ্ছিলেন, আক্রমণকারী বাহিনী এটিই, যারা সামনের দিক থেকে আসছে। আবু উবায়দা (রা.) নিজে এই মধ্যবাহিনীতে থাকলেন । এই অংশের অগ্রযাত্রার গতি মন্থর রাখা হয়েছে, যাতে ডান ও বাম অংশ আপন-আপন স্থানে পৌঁছে গিয়ে সম্মুখ থেকে আক্রমণ চালাতে পারে । এদের বলে দেওয়া হয়েছে, তোমরা অনেক দূরপথ ঘুরে অগ্রসর হবে । | দূরত্ব এত বেশি ছিল না যে, যেতে-যেতে দিনই কেটে যাবে । ফজর নামাযের পর রওনা-হওয়া-বাহিনী যখন যুদ্ধক্ষেত্রে গিয়ে উপনীত হলো, তখন সবে সূর্য মাথার আনিঃশেষ আলো-১ /১২ ড্ভাচ%.2110090109.0010)

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।