অনিঃশেষ আলো $ ১৭৬ দর্শকরা থ বনে যায় । এখন যুদ্ধ করার সুযোগ পেয়ে সে বেজায় উৎফুলপ স্ম্বাট হেরাক্ল ভাষণ শেষ করলেন । ফৌজ এখনও ওখানেই দীড়িয়ে আছে। হেরাক্ল ঘোড়ায় চড়ে বাহিনী পরিদর্শনে চলে গেলেন । কুস্তরস্তিন তার সঙ্গে আরেক ঘোড়ায় সাওয়ার ৷ “ইউকেলিসকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া উচিত হবে না'- কুস্তস্তিন হেরাকলকে বলল- “আপনি কি এখনও অনুমান করতে পারেননি তার অপরাধ কতখানি গুরুতর? ত্রিশ হাজার কাবায়েলি সৈন্যের এখান থেকে তাড়িয়ে দেওয়ার পেছনে তারও বেশ হাত আছে । আমার বিরুদ্ধে তাদের এতটাই উত্তেজিত করে তোলা হয়েছিল যে, আমার মনে আশঙ্কা জন্মে গিয়েছিল, যুদ্ধের সময় এই বাহিনী আমার কমান্ড মান্য করবে না ।' 'আমি আমার সিদ্ধান্তে অটল আছি'- হেরাক্ল বললেন- “ওকে আমি বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছি । এই চিন্তা বাদ দিয়ে তুমি ভাবো, মুসলমানরা আক্রমণ করে বসলে এই ফৌজকে কীভাবে তাদের মোকাবেলায় ব্যবহার করবে ।' কুস্তস্তিন পিতাকে নিশ্চয়তা দিল, এই বাহিনীকে আমি অত্যন্ত কার্ধকর ও সুফলদায়ক পদ্ধতিতে লড়াব এবং নিজেও জীবনের বাজি লাগাব । পিতা-পুত্র কথা বলতে-বলতে ইউকেলিস ও এস্থনিসের কাছে গিয়ে পৌঁছল এবং ঘোড়াদুটো থেমে গেল । হেরাক্ল ইউকেলিসের পিঠে চাপড় মেরে অতিশয় মমতার সঙ্গে তাকে সাহস জোগালেন এবং বললেন, এই যুদ্ধের পর তুমি সেনাপতি হবে । চা আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) হযরত সা*দ ইবনে আবী ওয়াক্কাস (রা.)কে ইরাকে বার্তা পাঠালেন, কা'কা' ইবনে আমরকে চার হাজার সৈন্য দিয়ে অনতিবিলম্বে হেমূস রওনা করিয়ে দাও । তাকে বলে দিয়ো, যথাসন্তব অল্প বিরতি দিয়ে খুব তাড়াতাড়ি যেন গন্তব্যে পৌঁছে যায় । কা"কা' (রা.) ইতিপূর্বে ইরানস্ম্রাট কেসরার বাহিনীর সঙ্গে লড়াই করেছেন এবং তাদের পরাজিত করে বেশ সুনাম কুড়িয়েছেন। দ্রতগামিতায় তিনি এমনিতেই বেশ প্রশিদ্ধ ছিলেন। এখনও তিনি অতিশয় দ্রুততার সঙ্গে হেমূসের দিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু দূরত্ব এতই অধিক যে, এখনও গন্তব্যে পৌঁছতে সক্ষম হননি । হেম্সে সিপাহসালার হযরত আবু উবায়দা রো.) সংবাদ পেয়ে গেছেন, কা'কা' ইবনে আমর চার হাজার অশ্বীরোহী সৈন্য নিয়ে আসছেন । কিন্ত তিনি তার অপেক্ষা করলেন না। কারণ, তিনি হযরত খালিদ ইবনে অলীদ (রা.)-এর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন, রোমানদের এই বাহিনীআর উপর এখনই আক্রমণ করা হবে । এই দুই সেনাপতি চিন্তা করেছেন, এই রোমান বাহিনী ও খোদ স্ম্রাট হেরাক্ল বর্তমানে মর্মবেদনা ও হতাশায় ভুগছেন যে, তারা ত্রিশ হাজার কাবায়েলি দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।