Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৭৫ যুদ্ধলব্ধ সম্পদ কোথা থেকে পাবে! এরা তো সকল ময়দানের পরাজিত সৈনিক । জীবনে রক্ষা পাওয়াই ছিল এদের জন্য অনেক বড় গনিমত । হেরাক্ল-এর বক্তব্যে জোশ বেড়েই চলছিল । তিনি দেখতে পেলেন, সৈনিকদের মাঝে কিছুটা চঞ্চলতা সৃষ্টি হয়েছে। এবার তিনি বললেন, হেমূ্‌স সোনা-রুপার ভাণ্ডতারের শহর | এই নগরীটা তোমরা জয় করে নাও । এর ধনভাণ্ডারের মালিক তোমরাই হবে । এখানকার গনিমত এত বেশি, এত মূল্যবান যে, দেখে তোমরা অবাক্‌ হয়ে যাবে । এই শহরে সুন্দরী মেয়েদের সংখ্যা এত বেশি যে, তোমাদের প্রতিজন সৈনিকের ভাগে একজনের কম পড়বে না । আর যে-সৈনিক যে-মেয়েটাকে সঙ্গে করে নিয়ে আসবে, সে তারই থাকবে । এবার পরিষ্কার দেখা যেতে লাগল, এই রোমান বাহিনীর মাঝে জীবন ফিরে এসেছে । হেরাক্ল বাহিনীকে তথ্য জানালেন, হেমূসে মুসলিম বাহিনীর সংখ্যা খুবই নগণ্য, যারা এক দিনের বেশি তোমাদের সঙ্গে টিকতে পারবে না । দু-তিনজন সেনাপতি ফৌজের পেছনে ঘোড়ার পিঠে সাওয়ার ছিল । যাদের একজন এস্থনিস, যার পার্থে আরেক ঘোড়ায় আরেক অশ্বারোহী । এই লোকটা ইউকেলিস। অধিষ্ঠিত করতে যাচ্ছি। কিন্তু এর জন্য তার বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন । ইউকেলিসের মা তো থুব খুশি হয়েছিল । কিন্তু মা-পু্র জানতে পারেনি, হেরাক্ল ও তার অপর পুন্র কুস্তক্তিন এই ব্যবস্থাটা ইউকেলিসকে মারবার জন্য করেছিল । সম্রাট হেরাক্ল বেশ কদিন আগেই ইউকেলিসকে এস্থনিসের হাতে তুলে দিয়ে বলেছিলেন, একে রণাঙ্গনে নিয়ে নেতৃত্ের প্রশিক্ষণ দাও । ইউকেলিসকে এভাবে হত্যা করার ষড়যন্ত্র সম্পর্কে সেনাপতি এস্থনিসকে অনবহিত রাখা হয়েছিল । হেরাক্ল তাকে বলেছিলেন, ইউকেলিসকে রণাঙ্গনে যুদ্ধের সময় তোমার সঙ্গেই রাখবে না; কিছু সময়ের জন্য একে যুদ্ধ করার জন্য সাধারণ সৈনিকদের মাঝে ঢুকিয়ে দেবে । ইউকেলিসকে হত্যা করার দায়িত্ব দুজন কমান্ডারের হাতে অর্পণ করা হলো । হেরাক্ল তাদের বলে দিলেন, তোমরা ইউকেলিসের উপর চোখ রাখবে । ঘোরতর লড়াইয়ের সময় যখনই সে খানিক আলাদা হয়ে যাবে, তখন তোমরা তাকে হত্যা করে ফেলবে । পরে প্রচার করে দেবে, ইউকেলিস যুদ্ধে শক্রর হাতে প্রাণ হারিয়েছে । স্ম্বাট হেরাক্ল এই কমান্ডারদ্বয়কে বলে দিলেন, এই হত্যার ঘটনা যেন এস্থনিসের সামনে না ঘটে । ইউকেলিস এ-ই প্রথমবার রণাঙ্গনে অবতীর্ণ হয়েছে । তরবারিচালনা ও বর্শানিক্ষেপে তার বেশ দক্ষতা আছে। বাহু তার একটা । আরেকটা অচল । কিন্তু এক হাতে তরবারিচালনা ও বর্শবাজিতে এতটাই সক্ষমতা ও পরাকাষ্ঠা দেখাতে পারে যে, দড$৮৬.211001109.0011

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।