অনিঃশেষ আলো $ ১৭৪ হেরাক্ল তার পুত্র কুুত্তিনের সঙ্গে সেই স্থানে গেলেন, যেখান তার এই বাহিনী অবস্থানরত এবং যেখান থেকে হেম্স নগরী অবরোধ করার পরিকল্পনা আছে । এই বাহিনী দূর-দূরাস্ত পর্যস্ত ছড়িয়ে ছিল । তাদের একস্থানে সমবেত করা হলো । সম্রাট হেরাক্ল তাদের মনোবল চাঙ্গা করার লক্ষ্যে অত্যন্ত জোরালো ও জ্বালাময়ী এক ভাষণ প্রদান করলেন । কিন্তু তিনি লক্ষ করলেন, তার সৈনিকদের মাঝে কোনো চেতনা নেই। তারা এমনিতেই নিজীবের মতো চুপচাপ শুনে যাচ্ছে, যেন ওরা কতগুলো জড়পদার্থ সামনে বসে আছে । এরাই সেই ফৌজ, যারা স্ম্রাট হেরাক্লকে কাছে পেলে স্রোগানে-ভ্রোগানে আকাশ-পাতাল মুখরিত করে তুলত । কিস্ত আজ তাদের অবস্থা হলো, হেরাক্ল যতই তোজোময় কথা বলছেন, তার এই সৈন্যরা ততই নিষ্প্রাণ হয়ে চলছে, যেন কতগুলো মৃতকল্প মানুষ ধীরে-ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। গতানুগতিক নিয়ম হিসেবেও একজন সৈনিকও “সম্রাট হেরাক্ল জিন্দাবাদ' বলে স্রোগান তুলল না। সম্রাট হেরাক্ল বিনাযুদ্ধে পিছপা হতে চাচ্ছিলেন না। তাই এই নিম্পাণ বাহিনীর মাঝে প্রাণ সঞ্চারের জন্য আরেকটা অস্ত্র পরীক্ষা করলেন । “তোমরা রোমের সিংহ'_ হেরাক্ল তার বাহুদুটো উচু করে শূন্যে উড়িয়ে দিয়ে বললেন- 'তোমরা রোমের সম্মান ও সম্ভ্রমের মোহাফেয । তোমরা এই দেশটির উপর শাসন করেছ। সুপুরুষরা তাদের মালিকানা ও রাজত্ব সহজে শত্রুর হাতে তুলে দেয় না। তোমরা যদি এই ময়দানে জমে যাও, পা শক্ত করে দীড়িয়ে যাও, তা হলে শাম ফের তোমাদের হবে। আমার গোয়েন্দারা তথ্য জানিয়েছে, মুসলমানরা হেম্সের বাইরে এসে আমাদের সঙ্গে লড়াই করবে । আমিও এটিই চাচ্ছিলাম যে, তারা দুর্গঘেরা নগরীর প্রাচীরের বাইরে বেরিয়ে আসুক । আমার পুরোপুরি নিশ্চয়তা আছে, তখন তোমরা তাদের পালাতে দেবে না- মেরে-কেটে সর্বশান্ত করে দেবে । আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, তোমাদের প্রতিজন সৈনিককে আমি খাটি সোনার একটা করে চাকা উপহার দেব | আর যারা অধিক বীরত্বের সঙ্গে লড়াই করবে, তাদের আলাদাভাবে পুরস্কৃত করব । তবে একথাটিও শুনে রাখো, যদি কেউ কাপুরুষতা প্রদর্শন কর আর রণাঙ্গন ছেড়ে পালিয়ে যাও, তা হলে তাকে জীবন্ত পুড়িয়ে মারব । পুরস্কারদানে আমি এতটা উদারতার পরিচয় দেব যে, তোমরা বিস্ময়ে থ বনে যাবে । বিচার-বুদ্ধিরহিত এই বাহিনীর মাঝে এবার কিছুটা চাঞ্চল্য পরিদৃশ্য হতে শুরু করল এবং সৈনিকরা একজন আরেকজনের পানে তাকাল, যেন তারা হেরাক্লকে ধন্যবাদ জ্ঞাপন করছে । এরা বেতনভোগী সৈনিক | যেকোনো সৈনিকের সামনে দুটি জিনিস বিবেচ্য থাকে- ছুটি বন্তর দিকে তাকিয়ে তারা জীবনের ঝুঁকি বরণ করে সামনের দিকে এগোয় । একটি হলো বেতন-ভাতা, দ্বিতীয়টি যুদ্ধলন্ধ সম্পদ | এই বাহিনী দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।