Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ১৭৩ বিজয়ী ভাবতে পারব না। আল্লাহ তার অপার করুণায় আমাদের শক্রদের ত্রিশ হাজার সৈন্য থেকে বঞ্চিত করে দিয়েছেন । আমি নিশ্চয়তা পেয়েছি, তার মহান সত্তা আমাদের সঙ্গে আছে । আমীরুল মুমিনীনও সহযোগী বাহিনী নিয়ে আসছেন । কা'কা' ইবনে আমর আমাদের সাহায্যে চার হাজার অশ্বারোহী সৈন্যের একটি বাহিনী নিয়ে এসে পৌঁছার কথা আছে । এখন আপনারা বিলম্ব না করে আক্রমণের প্রস্তুতি গ্রহণ করুন । জরুরি নির্দেশনা ও বাদ বাকি কথা সালারগণ বলবেন । আল্লাহ আমাদের তাওফীক দিন ।" মুজাহিদীনে ইসলামের এই বাহিনীটির মানসিক ও দৈহিক অবস্থা এমন হয়ে গেল, যেন তাদের মাঝে নতুন প্রাণ সঞ্চারিত করা হয়েছে । সাহস ও মনোবল হারাবার মতো মানুষ তাঁরা ছিলেন না। স্বল্পসংখ্যক সৈন্য দ্বারাই তারা প্রতিটি ময়দান জয় করেছেন এবং নিজেদের চেয়ে কয়েক গুণ অধিক শক্তির অধিকারী শক্রপক্ষকে কুপোকাত করেছেন । কিন্তু এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল যে, খোদ সিপাহসালারের চেহারায়ও উৎকষ্ঠার ভাব ফুটে উঠতে শুরু করেছিল । তিনি দুর্গে অবরুদ্ধ হয়ে লড়াই করার পক্ষপাতী ছিলেন। কিন্তু এখন তার মুখজুড়ে আনন্দের দীণ্তি জ্বলজ্বল করছে । সিপাহসালার হযরত আবু উবায়দা ও হযরত খালিদ ইবনে অলীদ আক্রমণের পরিকল্পনা ঠিক করে নিলেন এবং বাহিনীকে অনতিবিলম্ষে প্রস্ততি গ্রহণ করতে নির্দেশ দিলেন । চা বাজিস্তিয়ায় হেরাক্ল-এর রাজঘরে শোকের ছায়া নেমে এসেছে । সম্রাট হেরাক্ল খ্রিস্টান কাবায়েলিদের ধরে রাখতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন । তার নিজস্ব যে- গোয়েন্দা ব্যবস্থাটি ছিল, তাদের থেকে তিনি আপন বাহিনীর ব্যাপারে চরম হতাশাজনক রিপোর্ট পাচ্ছিলেন । কাবায়েলিদের চলে যাওয়ায় হেরাক্ল নিজে অতটা নিরাশ হননি, যতটা নিরাশা ছেয়ে গেছে তার বাহিনীর মাঝে । হতাশ তো তাদের হওয়ারই কথা ছিল । ফৌজের যে-কজন সৈনিক তখন বাজিস্তিয়ায় অবস্থান করছিল, তারা ছিল দোর্দণ্ড প্রতাপের অধিকারী স্ম্রাট হেরাক্ল-এর অবশিষ্ট সৈন্য । এই সেনারা তাদের হাজার-হাজার সহযোদ্ধাকে মুসলমানদের হাতে কর্তিত হতে ও প্রাণ হারাতে দেখেছে । তারা এমনও দেখেছে, তাদের অশ্বারোহী সৈন্যরা পদাতিক সৈন্যদের দলে-পিষে পিছপা হয়ে নিজেদের প্রাণ রক্ষা করেছে। তিনজন এঁতিহাসিকের ভাষ্যমতে সে-সময় পর্যস্ত শামের যুদ্ধে হেরাক্ল-এর প্রায় নব্বই হাজার সৈন্য প্রাণ হারিয়েছিল। আহতদের তো কোনো সংখ্যাই ছিল না। আঘাত-জখম. থেকে নিরাপদ যে-কটা ঘোড়া মুসলমানদের হাতে এসেছিল, তার সংখ্যা ছিল কয়েক হাজার । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।