Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৭২ আমাদের জন্য মহান আল্লাহ্‌র বিরাট এক গায়েবি মদদ | পবিত্র কুরআনের সূরা যুমারে আল্লাহপাক বলেছেন, যারা শয়তান থেকে বিমুখ হয়ে আল্লাহর অভিমুখী হয়, তাদের জন্য সুসংবাদ আছে । এই আয়াতে আল্লাহপাক তার রাসূলের মাধ্যমে ঘোষণা করেছেন, তুমি আমার সেই বান্দাদের সুসংবাদ শুনিয়ে দাও, যারা আমার কথা মান্য করে, আমার দেখানো পথে চলে, আমি তাদের সঠিক পথটি দেখিয়ে দেই। এই আয়াতের মাধ্যমে আল্লাহপাক যাদের সুসংবাদ শুনিয়েছেন, সেই লোকগুলো হলে তোমরা । আল-জাযিরার কাবায়েলিদের ত্রিশ হাজার সৈন্য আমাদের জন্য বিরাট এক সমস্যা ও বিপদ হয়ে দীড়িয়েছিল। কিন্তু আল্লাহর সাহায্যে এখন তারা সম্রাট হেরাক্ল-এর প্রতি বীতশ্রদ্ধ হয়ে রোমানদের ত্যাগ করে চলে গেছে । পেছনে রয়ে গেছে রোমানদের অল্পকিছু সৈনিক, যারা তোমাদের ভয়ে ভীত ও সন্ত্রস্ত । এদের মাঝে এতটুকু দম নেই যে, তোমাদের সম্মুখ এসে এক দিন দীড়িয়ে থাকতে পারে ।' 'নারায়ে তাকবীর ।' কে একজন শরীরের সবটুকু শক্তি একত্র করে উচ্চ আওয়াজে তাকবীরধ্বনি দিয়ে উঠল আর সেইসঙ্গে হেমূসের আকাশ ও মাটি “আল্লাহু আকবার" ধ্বনির কানফাটা বিক্ষোরণে থরথর করে কেঁপে উঠল । এই তাকবীরধবনি উচ্চারণকারী লোকটি হলেন হযরত খালিদ ইবনে অলীদ (রা.), যিনি সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর সাহায্যার্থে কানসারিন থেকে এসে হেমৃসে অবস্থান গ্রহণ করেছিলেন । হযরত খালিদ ইবনে অলীদ (রা.) দুর্গের বাইরে গিয়ে যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরামর্শ দিয়েছিলেন; কিন্তু আবু উবায়দা রো.) ও অন্যান্য সালারগণ তার এই প্রস্তাবে সম্মত হননি । এবার তিনি বাইরে বের হয়ে উন্মুক্ত ময়দানে রোমানদের মুখোমুখি দীড়িয়ে লড়াই করার সুযোগ পেয়ে গেলেন। “ইসলামের সৈনিকগণ।'_- আবু উবায়দা (রা.) অতিশয় জ্বালাময়ী কণ্ঠে বললেন- “ইনশাআল্লাহ এই লড়াই শামের শেষ লড়াই হবে। ইরাকের মাটি যেভাবে চিরদিনের জন্য বিতাড়িত হয়ে যাবে । এই ভূখগ্ুটিও পবিত্র হয়ে যাবে । আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে বলা আবশ্যক মনে করি, এই দেশটি আমরা এজন্য জয় করিনি যে, আমরা এখানে আমাদের শাসন প্রতিষ্ঠিত করব । একথাটিও মনে রাখুন, একটি দেশ জয় করা পর্যস্তই আমাদের কর্তব্য শেষ হয়ে যায় না। বরং আসল কাজ তার পর থেকে শুরু হয় ৷ সেই কাজটি হলো, মানুষের হৃদয়রাজ্য জয় করা । তাদের অন্তর থেকে গোলামির অনুভূতিকে দূর করে দিয়ে তাদের সেই মর্যাদার আসনে বসানো, যা আল্লাহ মানুষকে দান করেছেন । কিন্তু এখনই যেন আমরা নিজেদের বিজয়ী মনে না করি । কেননা, শক্র এখনও এখানে বিদ্যমান আছে। দুশমন যতক্ষণ-না নিজেদের রক্তসাগরে ডুবে যাবে, যতক্ষণ-না তারা নিজেদের ঘোড়ার উড়ানো ধূলিতে গুম হয়ে যাবে, ততক্ষণ অবধি আমরা আমাদের দড$৮৬.211001109.0011

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।