অনিঃশেষ আলো ৬ ১৭১ যেন বিশ্বাস করতে পারলেন না। মনে হলো, যেন তিনি ভুল শুনেছেন । হাদীদ সহকর্মীদের নিয়ে এভাবে হঠাৎ চলে আসবে, এমনটা তার প্রত্যাশা ছিল না । তিনি খানিক বিচলিত হয়ে উঠলেন, কী ব্যাপার, রোমানরা তাদের আসল রূপ ধরে ফেলল নাকি! হয়তবা দু-চারজন ধরা খেয়েছে আর বাকিরা পালিয়ে এসেছে! হযরত আবু উবায়দা (রা.) তাদের ডেকে পাঠানোর পরিবর্তে নিজেই বাইরে ছুটে গেলেন। দেখলেন, হাদীদের ওষ্ঠাধরে মিটিমিটি হাসি এবং তার দলের সবকজন সদস্য প্রসন্ন মনে উপস্থিত । সকলেরই মুখাবয়বে খুশির আভা । “তোমরা সবাই এসে পড়েছ; ব্যাপারটা কী বলো তো? আবু উবায়দা বিস্ময়মাথা কণ্ঠে জিজ্ঞেস করলেন । “কারণ, ত্রিশ হাজার কাবায়েলির বাহিনীটা ফিরে গেছে।' হাদীদ স্মিত হেসে উত্তর দিলেন । “কোথায়? যেখান থেকে ওরা এসেছিল' -হাদীদ উত্তর দিলেন- “আমাদের কিছু সফলতা তাদের মাঝে অস্থিরতা ও অনাস্থা ছড়িয়ে দিয়েছিল । আর বাকিটুকু সম্পন্ন করেছে সেসব তথ্য ও সংবাদ, যেগুলো তাদের অঞ্চল থেকে এসেছিল যে, মুসলমানরা এসে পড়েছে । আমরা গুজব ছড়িয়েছি, প্রজ্বলমান আগুনে তেল ঢেলেছি। অবশেষে কাবায়েলিরা রোমানদের ছেড়ে চলে গেছে । কাবায়েলিরা কীভাবে হেরাক্ল-এর প্রতি বিতৃষ্ণ ও বীতশ্রদ্ধ হলো এবং শেষমেশ কীভাবে তারা হেরাক্ল-এর সঙ্গ ত্যাগ করে চলে গেলো, হাদীদ ও তার সঙ্গীরা সিপাহসালার আবু উবায়দা (রা.)কে তার ইতিবৃত্ত শোনালেন । বিস্তারিত বিবরণ শুনে হযরত আবু উবায়দা (রা.) দুহাত উধের্বে তুলে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শোকর আদায় করলেন এবং উচ্চৈঃস্বরে বললেন, এসব সেই আল্লাহর রহমত ও বরকত, যার নাম নিয়ে আমরা এখানে এসেছি এবং যার নামে আমরা নিজেদের জীবনগুলোকে ওয়াক্ফ করে রেখেছি । সিপাহসালার আবু উবায়দা (রা.) ও এরা সবাই নামাঘ আদায়ের জন্য চলে গেলেন । সেযুগে যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি নামাযের ইমামত করতেন । সিপাহসালার আবু উবায়দা (রা.) নামায পড়ালেন । নামাযের সালাম ফিরিয়ে দীড়িয়ে মুসল্লীদের উদ্দেশ করে বললেন, কেউ যাবেন না; জরুরি কথা আছে । “আজকের সকাল আমাদের জন্য অনেক বড় এক সুসংবাদ নিয়ে উদিত হয়েছে'- হযরত আবু উবায়দা (রা.) উচ্চ কণ্ঠে বললেন | সঙ্গে-সঙ্গে কয়েক হাজার মুজাহিদের এই বিশাল মজলিস নিস্তব্ধতার চাদরে আবৃত হয়ে গেল । সবাই উন্মুখ চোখে কান খাড়া করে সিপাহসালারের পানে তাকিয়ে থাকলেন- 'ব্রিশ হাজার খ্রিস্টান কাবায়েলি সৈন্য রোমানদের সঙ্গ পরিত্যাগ করে ফিরে গেছে। এটি দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।