Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ১৭ একথা বলা মুশকিল যে, এই দুই কুরাইশনেতাকে দেখার পর আল্লাহর রাসূল (সা.) তাৎক্ষণিকভাবে কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন । সে-সময় নবীজির দরবারে যদি কিছুলোক উপস্থিত থেকে থাকে, তা হলে তাদের অন্তরে অবশ্যই এই সন্দেহ দানা বেঁধে থাকবে যে, এরা ভালো কোনো নিয়তে আসেনি । সকলেরই জানা ছিল, খালিদ ইবনে অলীদ নবীজিকে হত্যা করার সংকল্প বিয়ে রেখেছিলেন । এউটুকু তো অবশ্যই হয়েছে যে, তখন নবীজির সেই কিছু সময়ের জন্য সুনসান নীরবতায় ছেয়ে গিয়েছিল । তারা দুজন সাধারণ কোন্দো'মানুষ হলে না হয় কথা ছিল। কিন্তু তারা তো ছিলেন মক্কার ইসলামবিয্লোধী শিবিরের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব । কিন্ত ভালোই হলো যে, খালিদ ইবনে অলীদ ঝটপট মুখ খুললেন এবং আসরে যে- গুমোটভাব তৈরি হয়েছিল, সেটা কেটে গেল । “আমি আপনার হাতে বায়'আত হতে এসেছি'- খালিদ ইবনে অলীদ বললেন- “আমি অন্তর থেকে স্বীকার করছি, আপনি আল্লাহর রাসূল 1 নবীজি (সা.) খালিদ ইবনে অলীদকে বায়'আত করে নিলেন। খালিদ ইবনে অলীদ ইসলামের ছায়ায় আশ্রয় নিয়ে মুসলমান হয়ে গেলেন । তারপর নবীজি আমর ইবনে আস-এর প্রতি তাকালেন এবং মুখে মুচকি হাসি ফুটিরে তার দৃষ্টি আকর্ষণ করলেন । আমর ইবনে আস এগিয়ে নবীজির কাছে এসে বসলেন। “আমিও আপনাকে আল্লাহর রাসূল বলে মেনে নিচ্ছি'- আমর ইবনে আস বললেন-_ “কিন্তু বায়'আত গ্রহণের আগে আমি আপনার কাছে একটি নিবেদন জানাতে চাই । তা হলো, আপনি আমার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আগামীতে আমি সতর্কতার সঙ্গে জীবন যাপন করব এবং নিজেকে সব ধরনের গুনাহ থেকে পবিভ্র রাখব ৷ মিসরের খ্যাতনামা এঁতিহাসিক মুহাম্মাদ হাসনাইন হাইকেল বিভিন্ন সূত্রে লিখেছেন, রাসূলে আকরাম তখন আমর ইবনে আসকে বলেছিলেন, মানুষের গুনাহ মাফ করার মালিক আল্লাহ । আর যেলোক তাওবা করে ইসলামে প্রবেশ করে, আল্লাহপাক তার বিগত দিনগুলোর সমস্ত পাপ-পক্কিলতা ধুয়ে-মুছে পরিষ্কার করে দেন । নবীজি আমর ইবনে আসকে বললেন, তুমি বায়'আত করে নাও; তারপর তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবে আমর ইবনে আসও ইসলাম গ্রহণ করে নিলেন । নবীজি (সা.) খালিদ ইবনে অলীদ ও আমর ইবনে আসকে মক্কা থেকেই জানতেন । তাদের যোগ্যতা ও গুণাবলির ব্যাপারে তিনি বেশ ভালোভাবেই অবগত ছিলেন । তিনি তাদের প্রতি আস্থা স্থাপন করে নিলেন। বরং এঁতিহাসিকগণ লিখেছেন, অনিঃশেষ আলো-১ /২ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।