Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬৯ কানে যাচ্ছে, সত্য বলে বিশ্বাস করে সে-ই তার প্রচারে নেমে পড়ছে । কাবায়েলিরা আগে থেকেই রোমানদের প্রতি আস্থাহীন হয়ে আছে । রোমানদের ব্যাপারে তাদের অন্তরে যেসব সংশয়-সন্দেহ তৈরি হয়ে গিয়েছিল, হাদীদ ও তার সঙ্গীরা তাকে আরও পাকাপোক্ত করে তুলেছে, যার ফলে সেসব সংশয়-সন্দেহ দৃঢ় বিশ্বাসের রূপ ধারণ করেছে। তাদের মনে এই বিশ্বাসটি বদ্ধমূল করে তোলা হয়েছে, তোমরা যে-যুদ্ধ লড়তে এসেছ, এটি রোমানদের স্বার্থের লড়াই । তোমাদের জন্য এখানে শুধু ক্ষতি-ই ক্ষতি । এই কাবায়েলিরা এসেছিল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে । কিন্তু এখন তারা সংবাদ পাচ্ছে, মুসলমান সৈন্যরা তাদের অঞ্চলের উপর আক্রমণ করে বসেছে । এমতাবস্থায় তাদের নেতাদের একটি প্রতিনিধিদল হেরাক্ল-এর সঙ্গে দেখা করতে গেল । সম্রাট হেরাক্ল এসব সংবাদ আগেই পেয়েছেন । কাবায়েলি নেতারা বলল, আমরা আপনার যুদ্ধ লড়তে এসেছিলাম; কিন্তু এখন কিনা আমাদেরই অঞ্চলে মুসলমানরা হানা দিয়ে বসেছে । হেরাক্ল অত্যন্ত সতর্ক ও চতুর মানুষ । ধূর্ত এতটা যে, কারও ধরবার জো ছিল না, লোকটা ধড়িবাজি করছে । তিনি কাবায়েলি নেতাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে ও আন্তরিকতার সঙ্গে শুনলেন । “আমার প্রিয় বন্ধুগণ!'- হেরাক্ল বললেন- 'তোমাদের ঘর-বাড়ি ও স্ত্রী-সম্তানদের নিরাপত্তার বিষয়টিকে আমি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করে থাকি । আমার মাথা সব সময় তোমাদের নিয়ে ভাবে । মুসলমানরা যদি তোমাদের এলাকায় এসেই পড়ে থাকে, তাতে তেমন কোনো প্রলয় ঘটে যায়নি । তাতে তোমাদের এতটা বিচলিত হওয়ার কোনোই কারণ নেই । এখন আমি হেম্স আক্রমণে আর বিলম্ব করব না । আমরা যদি হেমূস নগরী মুসলমানদের থেকে নিয়ে নিতে পারি, তা হলে তাতেই তাদের কোমর ভেঙে যাবে । তারপর তোমরা দেখবে, মুসলমানদের যে- কজন সৈন্য তোমাদের অঞ্চলে ছড়িয়ে পড়েছে, সবাই ওই অঞ্চল ত্যাগ করে এদিকে পালিয়ে আসছে । তোমরা আমার সঙ্গ দাও। তারপর দেখো, আমি মুসলমানদের কোন পরিণতিতে নিয়ে ঠেকাই ।' “আমরা আর অপেক্ষা করতে পারব না'- প্রতিনিধিদলের প্রধান বললেন- “হেমস জয় হতে-হতে তত দিনে মুসলমানরা আমাদের বসতিগুলোকে নিশ্চিহ্ন করে ফেলবে । আপনি যদি আমাদের সহযোগিতা ও এঁক্য কামনা করে থাকেন, তা হলে আগে আপনার বাহিনীকে আমাদের সঙ্গে আমাদের এলাকায় প্রেরণ করুন । আমরা ওখান থেকে মুসলমানদের তাড়িয়ে দিয়ে তারপর এসে হেমূস আক্রমণ করব কিংবা আপনি যেখানে চাইবেন আমরা আপনার সঙ্গ দেব ।' হেরাক্ল এত কাচা মানুষ ছিলেন না যে, তিনি কাবায়েলিদের কথায় গলে যাবেন । তিনি তো তাদের নিজের স্বার্থে ব্যবহার করার তালে ছিলেন । কাবায়েলিদের উদ্বেগ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।