Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬৮ সিপাহসালার আবু উবায়দা (রা.) আগেই দশ-বারোজন মুজাহিদ কাবায়েলি সৈন্যদের মাঝে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে পাঠিয়ে রেখেছিলেন । এবার আমীরুল মুমিনীনের নির্দেশনা পেয়ে আরও একজন মুজাহিদকে জরুরি নির্দেশনা দিয়ে রোমানদের রণাঙ্গনে পাঠিয়ে দিলেন । চা এই দৃত কাবায়েলি খ্রিস্টানের বেশে রওনা হয়ে গেলেন । তাকে হাদীদের সঙ্গে গিয়ে দেখা করতে হবে । অবশিষ্ট কাজ আশ্ত্রাম দেওয়ার দায়িত্ব হাদীদ ও তার সঙ্গীদের । রোমান বাহিনী ও খ্রিস্টান কাবায়েলিরা পর্বতঘেরা অঞ্চলে এমনভাবে অবস্থান নিয়ে আছে, যেন হেমৃস তাদের ঘ্বারা অবরুদ্ধ । অথচ হেমূস থেকে তারা এখনও কয়েক মাইল দূরে । এই সমস্ত বাহিনী হেরাক্ল-এর আদেশে হেমূস অভিমুখে অগ্রযাত্রা করবে এবং হেমূস নগরী অবরোধ করবে । সিপাহসালার আবু উবায়দার এই দূত ওখানে গিয়ে পৌঁছলে কাবায়েলিরা তাকে তাদেরই লোক মনে করে ছুটে এল এবং চারদিক থেকে ঘিরে ধরল । জিজ্ঞেস করতে শুরু করল, আপনি কোথা থেকে এসেছেন? ওখানকার পরিস্থিতি কী? তাদের বক্তব্য থেকে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ পেল । তাতেই দূত ধরে নিলেন, এরা আগেই সংবাদ পেয়ে গেছে, মুসলমানরা আল-জাধিরার বসতিগুলোর উপর আক্রমণ করেছে এবং ওখানকার অবস্থা ভালো নয় । দূত তাদের জানালেন, পরিস্থিতি খুবই খারাপ । মুসলমানরা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আমাদের বসতিগুলো সব উজাড় করে দিচ্ছে। দূত তাদের মাঝে প্রবল একটা ভীতি ছড়িয়ে দিলেন । তারপর খুঁজতে-খুঁজতে হাদীদের কাছে চলে গেলেন । হাদীদও কাবায়েলিদের বেশ ধারণ করে আছে । দূত তাকে আবু উবায়দা (রা.)-এর বার্তা শোনালেন । হাদীদ বললেন, তুমি ফিরে যাও এবং সিপাহসালারকে আশ্বস্ত করো, যে-মিশন ও পরিকল্পনা নিয়ে তিনি তোমাকে পাঠিয়েছেন, তার বাস্তবায়ন আগে থেকেই চলছে । আল-জাধিরার আক্রমণ-অভিযানের সংবাদ খ্রিস্টানরা এখানে আগেই পৌঁছিয়ে দিয়েছে । ত্রিশ হাজার কাবায়েলি সৈন্যের সবাই জেনে গেছে, তাদের পেছনের খবর সুখকর নয় । দূত ফিরে গেলেন। হাদীদ ও তার এই ক্ষুদ্র দলটি জুলস্ত আগুনে ভালোমতো তেল ঢাললেন এবং কাবায়েলিদের উপর চরম ত্রাস সৃষ্টি করে দিলেন। রণাঙ্গনে কাবায়েলিরা এক জায়গায় একত্রে ছিল না। তারা কয়েক মাইল দীর্ঘ স্থানে রোমানদের সঙ্গে ছড়িয়ে-ছিটিয়ে ছিল । একটা গুজব কারও কানে ঢুকছে তো সেটা দাবানলের মতো মুহূর্তের মধ্যে রণাঙ্গনের সবখানে পৌঁছে যাচ্ছে । একজনও প্রাপ্ত সংবাদটার সত্যতা যাচাই করার প্রয়োজন অনুভব করছে না । যখনই যে-কথাটা যার দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।