Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬৭ সালারগণ আপন-আপন বাহিনী নিয়ে পৌঁছে গেছেন দূত এই সংবাদও সিপাহসালার আবু উবায়দাকে অবহিত করলেন । অপ্রত্যাশিত ও অভাবিত এই সংবাদে সিপাহসালার আবু উবায়দা রো.) কী পরিমাণ আনন্দিত হয়েছিলেন, কতখানি সুখ ও স্বস্তি অনুভব করেছিলেন, সে সহজেই অনুমান করা যায় । তিনি তো সিপাহসালার ছিলেন । সেই পরিস্থিতিতে ওখানে একজন সাধারণ মুজাহিদও জিতে-যাওয়া-বাজি হারতে রাজী ছিলেন না। সিপাহসালার আবু উবায়দা (রা.) সর্বস্তরের মুজাহিদদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছিলেন যে, এখন পিছুহটার একটি-ই পথ অবশিষ্ট্য আছে । আর তা হলো, তোমরা তোমাদের জীবনগুলোকে কুরবান করে দাও । ফলে প্রতিজন মুজাহিদ পণ করে নিয়েছিলেন- হয় বিজয়, নাহয় মৃত্যু। এমনই একটি স্পর্শকাতর ও পরিস্থিতিতে সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর কাছে আমীরুল মুমিনীনের দূতকে মনে হচ্ছিল, যেন আকাশ থেকে রহমতের ফেরেশতা নেমে এসেছে । হযরত খালিদ ইবনে অলীদ (রা.)ও চার হাজার অশ্বারোহী সৈনিক নিয়ে হেমৃস পৌঁছে গেছেন । জীবনের ঝুঁকি বরণ করে নেওয়ার মতো সালার ছিলেন হযরত খালেদ ইবনে অলীদ (রা.)। তিনি পরামর্শ দিলেন, আমরা বাইরে বের হয়ে যুদ্ধ করব । কিন্ত হযরত আবু উবায়দা (রা.) ও অন্যান্য সালারগণ তার এই প্রস্তাব অগ্রাহ্য করলেন। ঠিক এমনি মুহূর্তে এখন সংবাদ এল, আমীরুল মুমিনীনের আদলে আল্লাহর মদদ আসছে । শুনে হযরত খালিদ ইবনে অলীদ (রো.) খুব খুশি হলেন এবং হালে পানি পেলেন, যাহোক, এবার বাইরে বের হয়ে লড়াই করার সুযোগ পাওয়া যাবে । আমীরুল মুমিনীনের এই দূত ফিরে গেলেন । এক দিন পর আরেক দূত এসে হাজির হলেন । এই দ্বিতীয় দূতের মাধ্যমে আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) সিপাহুসালার আবু উবায়াদা (রা.)-এর কাছে বার্তা পাঠালেন, রোমানদের রণাঙ্গনে খবর ছড়িয়ে দিন, ইরাক থেকে মুসলমানদের জন্য সহযোগী বাহিনী এসে পড়েছে এবং বিপুলসংখ্যক সৈন্য আল-জাযিরার কাবায়েলি অঞ্চলগুলেতে ছড়িয়ে পড়েছে। আর কাবায়েলিদের যে-বাহিনীটা হেরাক্লকে সাহায্য করতে গেছে, তাদের মাথায় এই ভীতি ঢুকিয়ে দিন যে, মুসলমানদের যে-বাহিনীটি আল-জাযিরা পৌঁছে গেছে, তারা ওখানকার বসতিগুলোকে তছনছ করে দেবে । যুক্তি দেখাবেন, এ সমস্ত অঞ্চল এখন মুসলমানদের অধীন । ফলে এই অঞ্চলের যারা রোমানদের সাহায্য করতে গেছে, তারা বিশ্বসঘাতক ৷ এই বিশ্বাসঘাতকতার শাস্তি হিসেবে মুসলমানরা তোমাদের বসতিগুলো গুড়িয়ে দেবে এবং পশুগুলোকে ছিনিয়ে নিয়ে আসবে । এ ছিল একটি মনস্তাত্তবিক আক্রমণ-অভিযান, যেটি আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) রোমান বাহিনী ও তাদের মিত্র কাবায়েলিদের বিরুদ্ধে পরিচালনা করেছিলেন । দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।