অনিঃশেষ আলো $ ১৬৬ পৌঁছে কাকে কোন এলাকায় যাওয়ার আদেশ করেছিলেন, বিগত অধ্যায়ে আমরা তার বিস্তারিত বিবরণ পাঠ করেছি। হযরত ওমর (রা.) নিজেও একটি বাহিনী গঠন করে অতিন্বত হেমৃসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন । আমীরুল মুমিনীন এক দূতকে এই বার্তা দিয়ে হেম্স পাঠিয়ে দিয়েছিলেন যে, সহযোগী বাহিনীও আসছে, আমিও আসছি । তিনি দূতকে বলে দিলেন, তুমি পাখির মতো উড়ে হেমূস পৌঁছে যাও । নিয়ম হলো, যুদ্ধ চলাকালে সেনাপতি বা সিপাহসালার যখন কোনো রণাঙ্গনে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন চেষ্টা করা হয়, যেন শক্রপক্ষ বিষয়টি জানতে না পারে এবং তিনি প্রতিপক্ষের চোখ ফাঁকি দিয়ে হঠাৎ রণাঙ্গনে পৌঁছে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হন । কিন্তু হযরত ওমর (রা.) চিরাচরিত এই রণনীতির একদম বিপরীত একটি অভিযান পরিচালনা করলেন । তিনি একজন উদ্্রারোহী ও একজন অশ্বারোহীকে আলাদা করে নিয়ে তাদের বলে দিলেন, তোমরা সবার আগে সম্মুখে এগিয়ে যাও এবং রণাঙ্গনের সন্নিকটস্থ বসতিগুলোতে সংবাদ ছড়িয়ে দাও, মদীনা থেকে বিরাট এক বাহিনী হেম্স যাচ্ছে । আমীরুল মুমিনীন আরও বলে দিলেন, বিশেষভাবে এই সংবাদটি আল-জাযিরায় বেশি করে প্রচার করে দাও । একথাও বলবে, ইরাক থেকেও কয়েকজন সালার বাহিনী নিয়ে হেমূস ও বাজিস্তিয়ার অভিমুখে এগিয়ে যাচেছে। হযরত ওমর (রা.) নিজের অভিযানে বেরিয়ে পড়ার এই প্রচার ও প্রদর্শন এজন্য করছিলেন, কারণ, তাঁর জানা ছিল, হেরাক্ল-এর মাঝে এতটুকু দম নেই যে, এখন তিনি কোথাও মুজাহিদদের সঙ্গে ট্কর লাগাতে পারবেন বা কোথাও জবাবি আক্রমণ চালাতে সক্ষম হবেন ৷ মদীনা থেকে রওনার আগে আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) তার সহকর্মীদের বলেছিলেন, হেরাক্ল-এর কোমর ভেঙে গেছে এবং জনবলের দিক থেকে সে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, তার যুদ্ধের স্পৃহা নিঃশেষ হয়ে গেছে। আমীরুল মুমিনীন তার ও সহযোগী বাহিনীর আগমনের অধিক প্রচার আল-জাযিরার সেই খ্রিস্টান গোত্রগুলোর মাঝে করাতে চাচ্ছিলেন, যারা হেরাক্লকে ত্রিশ হাজার সৈন্যের একটি বাহিনী দিয়েছিল । এই প্রচারের উদ্দেশ্য ছিল, যাতে গোত্রগুলো ভয় পেয়ে যায়, মুসলমানরা তাদের বসতিগুলোকে ধ্বংস করে দেবে এবং এই চিন্তা মাথায় নিয়ে তারা হেরাক্ল-এর সঙ্গ পরিত্যাগ করবে । আমীরুল মুমিনীনের এই দূত কত দিনে হেম্স গিয়ে পৌঁছেছিল, এই তথ্য নিশ্চিতভাবে বলা কঠিন। তবে বলা যায়, দূত অতি অল্প সময়ে হেমৃস পৌঁছে গিয়েছিল এবং সিপাহসালার আবু উবায়দাকে সংবাদ জানিয়েছিল, আপনার জন্য সাহায্য আসছে আর খোদ আমীরুল মুমিনীনও একটি বাহিনী নিয়ে আসছেন । হেমূস আর কোথা-কোথা থেকে সাহায্য পাচ্ছে এবং কাবায়েলি অঞ্চলগুলোতেও দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।