Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬৫ বসবেন । হেম্স তার দখলে এসে পড়লে তার সৈন্যদের মাঝে কিছু মনোবল ও স্পৃহা সৃষ্টি হতে পারে। কিন্তু নিজ বাহিনীর মানসিক ও শারীরিক যে-অবস্থার সংবাদ তিনি পাচ্ছিলেন এবং কাবায়েলিদের মাঝে যে-অস্থিরতার কথা গোয়েন্দামারফত জানতে পেরেছেন, তাতে তিনি এই সিদ্ধান্তে উপনীত হতেই বাধ্য হচ্ছেন যে, এখনই হেমূস আক্রমণ করা যাবে না । তিনি এই আত্মপ্রবস্কনায়ও লিপ্ত ছিলেন যে, হেম্স বাড়তি কোনো সাহায্য পাবে না এবং মুসলমানদের সৈন্যসংখা স্বল্পই থেকে যাবে । সম্রাট হেরাক্ল জানতেই পারলেন না, মুসলমানরা কত দ্র'্ততার সঙ্গে নিজেদের প্রস্তত করে নিচ্ছে এবং দিনকতকের মধ্যে কীসব ঘটতে যাচ্ছে । হেরাকল-এর নিজস্ব গোয়েন্দা ব্যবস্থাপনাটি ছিল খুবই চৌকস ও করিৎকর্মা। মানুষের মনের কথা টেনে বের করে আনার অসাধারণ যোগ্যতা ছিল তাদের । কিন্তু তিনি ঘুণাক্ষরেও জানতে পারলেন না, আরবের দশ-বারোজন মুসলমান তারই রণাঙ্গনে কাবায়েলি ধ্রিস্টানের বেশে ঢুকে পড়েছে এবং অত্যন্ত বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সঙ্গে কাবায়েলিদের মাঝে অস্থিরতা ও রোমানদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে চলেছে। এই দলটির কমান্ডার হলেন হাদীদ । মানুষের মনোঃজগতে আক্রমণ-অভিযান পরিচালনায় অত্যন্ত সুদক্ষ এক সৈনিক | মিশন বাস্তবায়নে তিনি কোনো-কোনো কাবায়েলি নেতা পর্যস্ত পৌছে গেছেন । তাদের চিস্তা-চেতনায়ও স্ম্বাট হেরাক্ল ও রোমানদের ব্যাপারে ভুল ধারণা সৃষ্টি করে দিয়েছেন । বাস্তবতা হলো, সেকালের মুসলমানরা নিজেদের ঈমান, প্রত্যয় ও প্রতিজ্ঞায় পরিপক্্‌ ও সত্যবাদী ছিলেন । তারা আল্লাহর পথে মিথ্যার বিরুদ্ধে লড়াই করে আপন-আপন জীবন কুরবান করতে এই সুদূরে এসেছিলেন । কাজেই আল্লাহ তাদের সঙ্গে থাকবেন না তো আর কার সঙ্গে থাকবেন! মুসলমানদের মাঝে কোনো প্রাসাদ-ষড়যন্ত্র ছিল না। না তাদের মাঝে চরিত্রহীন কোনো সালার ছিলেন, না হৃদয়ে তাদের কোনো সংশয় ছিল । তারা সবাই মহান আল্লাহর মহান একটি বার্তার বাহক ছিলেন এবং প্রত্যেকে আপন-আপন কর্তব্য সম্পর্কে সম্যক অবহিত ছিলেন । তাদের মাঝে সালারও ছিলেন, নায়েব সালারও ছিলেন, অধীনও ছিলেন । কিন্তু সবাই জানতেন, আল্লাহর কাছে সে-ই বড়, যার ঈমান ও চরিত্র উন্নত । সং সং সং আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) সিপাহসালার আবু উবায়দা (রা.)কে এই সম্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে বের করে আনতে কী-কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং ইরাকের রণাঙ্গন থেকে কোন-কোন সালারকে শামের রণাঙ্গনে দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।