Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬৪ অনীহা, ক্ষোভ ও অনাস্থা ফুটে ওঠে ।' তোমার ব্যক্তিগত মতামত কী?'_ হেরাক্ল গোয়েন্দাকে জিজ্ঞেস করলেন_ “আমি যদি আদেশ করি, হেম্স অভিমুখে অগ্রযাত্রা করে নগরীটা অবরোধ করা হোক এবং এই চেষ্টা করা হোক, যেন অবরোধ দীর্ঘতা লাভ না করে, তা হলে কি আশা রাখা যায়, কাবায়েলিরা মনে-প্রাণে লড়াই করবে? “তারা একটি শর্ত আরোপ করেছে'- গোয়েন্দা উত্তর দিল- “তারা বলছে, রোমানরা যদি প্রবল আগ্রহ ও উদ্দীপনার সাথে লড়াই করে, তা হলেই কেবল আমরা তাদের সঙ্গ দেব । অন্যথায় আমরা এখান থেকে চলে যাব... | মহারাজ! আসল ব্যাপার হলো, আপনি আপনার দেশের স্বার্থে লড়াই করছেন । কিন্তু এই কাবায়েলিরা শুধু নিজের, আপন স্ত্রী-সন্তান ও সম্পদের নিরাপত্তার চিন্তায় বিভোর । তাদের কথাবার্তা থেকে প্রমাণিত হচ্ছে, মুসলমানদের পাল্লা যদি ভরী প্রমাণিত হয়, তা হলে এরা তাদের সঙ্গে গিয়ে যোগ দিক আর না দিক, এখান থেকে চলে যাবে আর আপনি তাদের সহযোগিতা থেকে বঞ্চিত হয়ে যাবেন ।' “আর আমাদের নিজস্ব ফৌজের স্পৃহা কেমন?' হেরাক্ল জিজ্ঞেস করলেন- “তাদের মাঝে উৎসাহ-উদ্দীপনা আছে কি?' “না মহারাজ!'- গোয়েন্দা বলল- “আপনার মনে ব্যথা দিয়ে আমি অন্তরে দুঃখবোধ করছি। কিন্তু সত্যকে তুলে ধরা আমার কর্তব্য । আমাদের সৈন্যদের মাঝে কোনো উদ্দম পরিলক্ষিত হচ্ছে না। সৈনিকের জোশ-জযবা বলতে তাদের মাঝে কিছুই অবশিষ্ট নেই । বিভিন্ন তীবুতে বসে নানাজনের সঙ্গে আমি নিজে কথাবার্তা বলেছি, তাদের মনের কথা বের করেছি। হতভাগাদের উপর মুসলমানভীতি এমনভাবে বৌঁকে বসেছে, যেন আপন ঘরে বসেও তারা কাপছে । তাদের বলা হলো, হেমূসে মুসলমানদের সৈন্য বড়জোর চার হাজার | এই চার হাজার সৈনিক আমাদের এই বিপুলসংখ্যক সৈন্যের মোকাবেলায় দীড়াতেই সাহস পাবে না । আমাদের সহযোগী বাহিনী কাবায়েলিরাই আছে ত্রিশ হাজার । কিন্তু তারপরও আমাদের সৈন্যদের মাঝে সামান্যতম উদ্দীপনা সৃষ্টি হচ্ছে না । এমন সুরও শোনা যাচ্ছে, মুসলমানদের ধর্মই সত্য ও সঠিক । এসব কথা যারা বলছে, তাদের যুক্তি হলো, খোদা মুসলমানদের সঙ্গে আছেন ।' সম্রাট হেরাক্ল নিজের বাহিনী সম্পর্কে একের-পর-এর হতাশাজনক রিপোর্ট পাচ্ছিলেন । তার কারও মতামত গ্রহণ করার আবশ্যকতা ছিল না। তিনি নিজেই ময়দানের লোক এবং ইতিহাসের একজন সুযোগ্য সেনাপতি । যুদ্ধবিষয়ে তার অনেক দক্ষতা ও অভিজ্ঞতা আছে । কাজেই আপন বাহিনী ও কাবায়েলি বাহিনীর বিদ্যমান অবস্থার সঠিক ও যথাযথ মূল্যায়ন তিনি নিজেই করতে সক্ষম ৷ তার কাছে একটাই পথ খোলা আছে যে, তিনি কালবিলম্ব না করে এখনই হেম্স আক্রমণ করে ফড$৮$.211001109.0011

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।