Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৫ ১৬৩ কিছুক্ষণ পর হেরাকৃল ইউকেলিসকে ডেকে পাঠালেন । ইতিমধ্যে তার মা তাকে অবহিত করেছে স্ম্বাট তার ব্যাপারে কী সিদ্ধান্ত গ্রহণ করেছেন । শুনে সে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। “প্রিয় পুত্র আমার!'- হেরাক্ল পুত্র ইউকেলিসকে উদ্দেশ করে বললেন- “সেদিন তোমাকে আমি অনেক মন্দ-শক্ত বলেছি যে, তুমি তোমার বড় ভাইকে অপমান করেছ। কিন্তু পরে একান্তে যখন চিন্তা করলাম, তখন বুঝলাম, আসলে তুমি অনেক কৃতিত্বের স্বাক্ষর রেখেছ। তুমি অত্যন্ত বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছ এবং এর জন্য তুমি প্রশংসার হকদার ৷ তোমার সেদিনকার ভূমিকার কারণেই কাবায়েলিরা আজও রণাঙ্গনে টিকে আছে । সেদিন যদি তুমি কুস্তস্তিন্র হাত প্রতিহত না করতে, তা হলে আমরা এই দুর্ধর্ষ ব্রিশ হাজার যোদ্ধা থেকে বঞ্চিত হয়ে যেতাম । আমি তোমাকে সেনাপতি এস্নিসের সঙ্গে রণাঙ্গনে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। তোমার কাজ হলো, তার থেকে সমর নেতৃত্বের মার-প্যাচ ও বুদ্ধি-কৌশল রপ্ত করে নাও । পরে আমি তোমাকে সেনাপতির পদে অধিষ্ঠিত করব । হেরাকল ইউকেলিসকে জানিয়ে রাখলেন, আগামী কার প্রত্যুষে তোমাকে রওনা হতে হবে | বললেন, এস্থনিসকে ডেকে আমি সব বুঝিয়ে দেব । সস হেরাকল-এর একটা নিজস্ব গোয়েন্দাব্যবস্থা ছিল । তার একান্ত ঘনিষ্ঠমহলও এ- বিষয়ে অবহিত ছিল না । ব্যবস্থাপনাটা এতই গোপন যে, আপন প্রিয়পুত্র কুস্তত্তিনও এর অস্তিস্ত সম্পর্কে অনবহিত ছিল । এরা সেনাবাহিনীরই লোক ছিল । দু-তিন দিন পর-পর একজন সংবাদদাতা এসে রিপোর্ট প্রদান করত । বলে রাখা ছিল, সম্রাট হেরাক্ল যতই ব্যস্ত থাকুন-না কেন, তিনি গভীর ঘুমে আচ্ছন্নই থাকুন-না কেন, জরুরি কোনো বার্তা জানাতে এমন কেউ এলে যেন তাকে সঙ্গে-সঙ্গে সংবাদ জানানো হয় । র এমনই এক গোয়েন্দা হেরাক্ল-এর কাছে এল । হেরাক্ল তৎক্ষণাৎ তাকে ডেকে নিলেন এবং খাস কামরায় বসে দরজা বন্ধ করিয়ে দিলেন । “তুমি তো জান আমি কী জানতে চাই'- হেরাক্ল বললেন- “বলো কী সংবাদ নিয়ে এসেছ?” 'কাবায়েলিদের উপর এখন আর আস্থা রাখা যায় না'_ গোয়েন্দা বলল- “তাদের মাঝে অস্থিরতা ছড়িয়ে পড়েছে । তাদের মেয়েটার লাঞ্ছিত হওয়ার ঘটনা সর্বনিশ্ন পর্যায়ের লোকটা পর্যস্ত পৌছে গেছে । তারা সবাই জেনে গেছে, সম্রাট হেরাক্ল-এর এক পুত্র তাদের একটা মেয়ের প্রতি হাত বাড়িয়েছিল এবং তাকে উত্যক্ত করেছিল । তার একটা প্রতিক্রিয়া সামনে এসেছে যে, তারা এখন কুস্তস্তিনকে ভালো চোখে দেখে না এবং যখনই তার নাম উচ্চারিত হয়, তাদের চেহারায় তার প্রতি দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।