অনিঃশেষ আলো $ ১৬২ হবে আর এক ভাগ ইউকেলিসের । আগে আমাকে শাম রাজ্যের একটা কিনারা করতে দাও ।' “তার কিনারা তো হয়েই গেছে'_ লিজা বলল- 'যে-শক্রবাহিনী সংখায় অল্প হওয়া সন্ত তোমাকে শামের সীমান্ত পর্যস্ত ঠেলে দিয়েছে, তারা এখান থেকেও তোমাকে সরিয়ে দেবে ।' “লিজা!'- হেরাক্ল বললেন- “এমন হতাশার কথা কেন বলছ? আমি মুসলমানদের থেকে এই রাজ্য ফিরিয়ে আনব এবং ইউকেলিসকে তার রাজা বানাব ।' “আমার প্রার্থনাও এটিই'- লিজা বলল- “কিন্তু এর বাস্তবতা এমন, যেমন কেউ বলল, আমি আকাশ থেকে তারকাটি পেড়ে আনব আর তার অর্ধেক তোমাকে দেব । আমি বলছি, আমার ছেলেকে তা দিন, যা আপনার হাতে আছে । “অর্ধেক বাহিনীর কমান্ড তো আমি এক্ষুনি তার হাতে তুলে দিচ্ছি'- হেরাক্ল বললেন- “আমি ইউকেলিসকে রণাঙ্গনে পাঠাবার সিদ্ধান্ত নিয়েছি। তাকে একজন সেনাপতির সঙ্গে জুড়িয়ে দেব, যাতে সে সামরিক নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে পারে । আমার পুরোপুরি আশা আছে, সে এক হাতেই তরবারি চালনা করে শক্রকে অস্থির করে তুলতে ও সেনা-অধিনায়কত্বের পরাকাষ্ঠা দেখাতে সক্ষম হবে । তারপর আমি তাকে সেনাপতির পদে অধিষ্ঠিত করব ।' “আজ হঠাৎ এই ভাবনাটা তোমার মাথায় কেন এল?'_ লিজা জানতে চাইল- “এই গতকাল পর্যস্ত তাকে তুমি পর ভেবে এসেছ কী কারণে?" “এখন আমি তার একটি যোগ্যতার প্রমাণ পেয়েছি'_ হেরাক্ল বললেন- “যে- কাবায়েলিরা আমাদের সাহায্য করতে এসেছিল, কুস্তস্তিন তাদের মেয়েদের প্রতি হাত বাড়িয়েছিল । ইউকেলিস তাদের কুস্তস্তিনের হাত থেকে রক্ষা করেছে । এমনকি এর জন্য সে তরবারিও উত্তোলন করেছে । বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। এই সংবাদে আমি যারপরনাই প্রীত হয়েছি । আমি ভেবে আনন্দিত হয়েছি যে, আমার এই ছেলেটার মাঝে সাহসও আছে আবার স্বাধীনতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতাও আছে।' লিজা বেজায় ধূর্ত মহিলা । তার সবচেয়ে বেশি কার্যকর অস্ত্র হলো তার 'রূপ। তার উপর সে জিহ্বায় এমন জাদু সৃষ্টি করে নিয়েছিল, যার থেকে কেউই রক্ষা পেত না। কিন্তু হেরাক্ল তাকে এমন সবুজ বাগান দেখালেন যে, মহিলা তার কৌশলের কাছে ধরা খেয়ে গেল। তার গোপন পরিকল্পনা কিছুই আচ করতে পারল না এবং তার সিদ্ধান্তকে স্বাগত জানাল । লিজা মুখে আনন্দের আভা ফুটিয়ে এবং নিজেকে একজন সফল নারী ভাবতে-ভাবতে দরবার থেকে বেরিয়ে এল । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।