Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬১ কোনো একটা বস্ত একটুখানি পুরোনো হয়ে গেলেই তাকে ছুড়ে ফেলে দেন এবং তার স্থলে নতুন আরেকটা নিয়ে আসেন । একে তারা তাদের ন্যায়সঙ্গত অধিকার মনে করেন । লিজা ইউকেলিসের পর একটা কন্যাসন্তান জন্ম দিলে এবার হেরাক্ল- এর চোখে তাকে এমন মনে হতে লাগল, যেন কোথাও রাস্তায় লিজার সঙ্গে দেখা হয়েছিল, তারপর কিছু পথ একসঙ্গে সফর করেছেন । এবার কোনো এক দোরাস্তায় এসে উপনীত হওয়ার পর তার পথ লিজা থেকে আলাদা হয়ে গেছে। লিজার জায়গায় আরেক দাসি এল । কিন্তু লিজা নিজেকে আস্তাকুড়ে নিক্ষিপ্ত খড়কুটো ভাবল না। পরিণতি যা-ই ঘটুক, লিজা রাজপরিবারের সন্তান । প্রাসাদ- ষড়যন্ত্রের সঙ্গে তার ভালোই সম্পর্ক-পরিচিতি ছিল। তার মা এমনই একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিল । সে নিজে এমন অনেক শিকার খেলেছিলও | একটার চেয়ে একটা বড় ধ্বংসাত্মক ষড়যন্ত্রের জাল বুনতে জানে লিজা । সেই জালে শত্রুকে কীভাবে আটকানো যায়, একটা চক্রাস্ত-পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করতে হয়, সেই অভিজ্ঞতাও' তার রপ্ত করা আছে। মেয়েটা হেরাক্ল-এর মস্তিষ্কে চড়েই থাকল । হেরাক্ল কোনোমতেই তাকে উপেক্ষা করতে পারলেন না। এমনকি তার অন্তরে লিজার ভীতি জন্মে গিয়েছিল, না জানি মহিলা কোন কৌশলে কখন কোন অঘট ঘটিয়ে ফেলে । এ হলো ইউকেলিসের মা, যে কিনা তাকে হেরাক্ল-এর স্থলাভিষিক্ত বানাতে চেয়েছিল । কিন্তু হেরাক্ল তার পরিবর্তে কুস্তস্তিনকে স্থলাভিষিক্ত নিযুক্ত করলেন । কক সং এখন হেরাক্ল লিজাকে ডেকে আনালেন এবং বসতে ইঙ্গিত করলেন | লিজা বসলে হেরাক্ল প্রথমে তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন । তারপর মাথাটা নত করে ফেললেন । 'কেন আসতে বললেন আমাকে?' লিজা এমন ধারায় জিজ্ঞেস করল, যেন হেরাক্ল ছোট-খাট একজন সাধারণ মানুষ | “তোমার ছেলের ব্যাপারে কথা বলতে । হেরাক্ল শান্ত ও স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলেন। শুধু আমার নয়'_ লিজা বলল- “ও আপনারও ছেলে । তা কী কথা বলবেন বলুন ।' *তোমার একটি মনোঃবাসনা আমি পূর্ণ করতে চাই'_ হেরাক্ল বললেন- “তুমি তোমার জীবদ্দশায় তোমার ছেলের মাথায় রোমের রাজত্বের মুকুট দেখতে চাচ্ছ। আমি কুস্তস্তিনকে আমার স্থলাভিষিক্ত করেছি । এখন কোনো কারণ ব্যতিরেকে এবং আইনের বাইরে এই সিদ্ধান্ত বাতিল করতে পারব না । কিন্তু আমি একটা রাস্তা বের করে নিয়েছি । আমি সাম্রাজ্যকে দুটি ভাগে বিভক্ত করে নেব ৷ এক ভাগ কুন্তস্তিনের অনিঃশেষ আলো-১ /১১ দড$/৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।