Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৩ ১৬০ হেরাক্ল-এর সন্দেহ তৈরি হয়ে গিয়েছিল । ফলে তিনি তার আসল পরিচয় জানতে এই কৌশল অবলম্বন করেছিলেন যে, তাকে রক্ষিতা না ঘানিয়ে প্রেমিকা বানিয়ে নিলেন এবং মন উজাড় করে ভালাবাসা দিতে শুরু করলেন । ইরানি রাজকুমারী লিজা একদিন মোক্ষম সুযোগটি পেয়ে গেল । সে মদের সঙ্গে বিষ মেশাল । কিন্তু যখনই পেয়ালাটা হেরাক্ল-এর সম্মুখে রাখল, অমনি তার হৃদয়ের ভেতরটা শতপাকে মোচড় দিয়ে উঠল । তার চিস্তার মোড় ঘ্বুরে গেল । হেরাক্লকে হত্যা করার মনোধবৃত্তি তার উবে গেল । হেরাক্ল মদের পেয়ালাটা হাতে তুলে নিলেন এবং পান করার জন্য মুখের কাছে নিয়ে গেলেন । কিন্তু ঠোটের এক-দু ইঞ্চি দূরে থাকতেই রাজকুমারী লিজা খপ করে পাত্রটা হাত থেকে ছিনিয়ে নিল | হেরাক্ল বিদ্ময়াবিষ্ট হয়ে অপলক চোখে লিজার প্রতি তাকিয়ে থাকলেন । “আমি তোমাকে বিষ দিতে পারি না ।' লিজা বলল এবং হেরাক্লকে তথ্য ফাস করে দিল, আমি কখনও অপহৃতা হইনি এবং এখানে একটি পরিকল্পনার আওতায় এসেছি। হেরাকল তখনই একজন দূত ডেকে পাঠালেন এবং ইরানসম্রাটের নামে একটি বার্তা লিখিয়ে তার হাতে দিয়ে বললেন, এক্ষুনি রওনা হয়ে যাও এবং এই বার্তাটি কেসরার হাতে পৌছিয়ে দাও । বার্তায় হেরাক্ল লিখেছেন, 'যে-রাজকন্যাকে তুমি আমাকে বিষ পান করাতে পাঠিয়েছিলে, সে এখন আমার স্ত্রী হয়ে গেছে । আর এও শুনে নাও, তার উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি । বরং এটি তার একাস্তিক কামনা ছিল, যা আমি সানন্দে গ্রহণ করে নিয়ে তার মনোবাসনা পূর্ণ করেছি । আমাকে বিষ প্রয়োগ করে হত্যা যদি তোমার করতেই হয়, তা হলে অন্য আরেক রাজকন্যা পাঠিয়ে দাও । কিন্তু একথাটি মনে রেখো, সুপুরুষ রাজারা মাঠে এসে লড়াই করে- আপন কন্যাদের নিপীড়িতা বানিয়ে শক্রর ঘরে পাঠায় না।' এতিহাসিকগণ লিখেছেন, হেরাক্ল-এর দূত সেই যে বার্তা নিয়ে রওনা হয়ে গিয়েছিল, আর কখনও ফিরে আসেনি । কেসরা তাকে হত্যা করে ফেলেছিলেন । হেরাক্‌ল কেসরার এই কন্যাআকে খ্রিস্টান বানিয়ে নিলেন এবং তার নাম রাখলেন লিজা । কিছুদিন যাবত হেরাক্ল-এর মানসিক অবস্থা এমন ছিল, যেন তিনি লিজার রূপ-সুষমা ও জাদুকরী যৌবনে নিজেকে হারিয়ে ফেলেছেন । কিন্তু লিজা প্রথম সন্তানটা জন্ম দিলে হেরাক্ল-এর মনোযোগ তার থেকে সরে গেল । লিজার উদরে ভূমিষ্ট হেরাক্ল-এর এই সম্তানটা-ই ইউকেলিস, যার বাম বাহু জন্মগতভাবেই অকর্ষী | লিজা হেরাক্ল-এরই মতো একটি রাজপরিবারের কন্যা ছিল। পারিবারিক অভিজ্ঞতার আলোকেই তার জানা থাকা আবশ্যক ছিল, এই রাজা-বাদশাহরা দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।